পিএম কেয়ার্স ফান্ডের টাকায় বাংলায় তৈরি হবে দুটি করোনা হাসপাতাল! করবে DRDO

রাজ্যে ২৫০ শয্যার দুটি করোনা হাসপাতাল তৈরীর জন্য পিএম কেয়ার্সের তরফে বরাদ্দ করা হল অর্থ। ‌এই ২টি হাসপাতাল তৈরি হবে বহরমপুর ও কল্যাণীতে। রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো আরও শক্তিশালী করার জন্য এই উদ্যোগ বলে জানা গেছে।

প্রসঙ্গত, রাজ্যে DRDO পরিচালিত করোনা হাসপাতাল তৈরির জন্য প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন লোকসভায় বিরোধী দলনেতা ও কংগ্রেসের প্রদেশ অধ্যক্ষ অধীররঞ্জন চৌধুরী। বহরমপুরে একটি ১,০০০ শয্যার হাসপাতাল তৈরির আবেদন জানিয়েছিলেন তিনি।

অধীর রঞ্জন চৌধুরীর সেই আবেদন মঞ্জুর হ‌ওয়ার পর বহরমপুরে হাসপাতাল তৈরির জায়গা দেখতে আসেন DRDO-র আধিকারিকরা।  অধীরবাবু দাবি করেছেন, ১০০০ শয্যার জন্য পর্যাপ্ত জায়গায় ব্যবস্থা না হওয়ায় আপাতত ২৫০ শয্যার হাসপাতাল তৈরি হবে সেখানে।

আর একই রকম একটি হাসপাতাল তৈরি হবে কল্যাণীতেও। সেখানেও DRDO পরিচালিত করোনা হাসপাতালে থাকবে এক‌ই শয্যা সংখ্যা।

প্রসঙ্গত, গতকাল অর্থাৎ মঙ্গলবারই বহরমপুর করোনা হাসপাতালে পিএম কেয়ার ফান্ডের টাকায় তৈরি অক্সিজেন প্ল্যান্টের উদ্বোধন হয়েছে। এবার তৈরি হতে চলেছে হাসপাতাল।

RELATED Articles