আগামী তিন মাস স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের!

আগামী ৩ মাসে পশ্চিমবঙ্গ, ওড়িশা, পশ্চিম উপকূল ও কোঙ্কনের বেশ কিছু অংশে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টির পূর্বাভাস করল আবহাওয়া দফতর (weather office)। আজ, অর্থাৎ ৩০শে সেপ্টেম্বর ভারতীয় ভূখণ্ড থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিতে চলেছে বর্ষা (monsoon)। এ বছর স্বাভাবিকের চেয়ে গড়ে ৯% বেশি বৃষ্টিপাত হয়েছে বলে জানা গিয়েছে।

সোমবার এক বিবৃতিতে সাউথ এশিয়ান ক্লাইমেট আউটলুক ফোরাম-এর তরফে জানানো হয়েছে, দক্ষিণ এশিয়ার দক্ষিণতম প্রান্ত ও সেই সঙ্গে শ্রীলঙ্কা ও মলদ্বীপে অক্টোবর ও ডিসেম্বর মাসে স্বাভাবিকের তুলনায় অনেক কম বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও, অন্যান্য বছর এই মরশুমে প্রতিবেশী দুই দেশেই বেশ প্রবল বৃষ্টি হয়ে থাকে।

এক‌ইসঙ্গে আবহাওয়া দফতর সূত্রে জানানো হয়েছে, আগামী তিন মাসে স্বাভাবিকের চেয়ে কম পরিমাণ বৃষ্টি হবে হিমালয়ের পাদদেশে অবস্থিত পার্বত্য অঞ্চল এবং দক্ষিণ এশিয়ার উত্তর-পশ্চিম ও উত্তরাংশেও।

ওয়ার্ল্ড মিটিওরোলজিক্যাল অর্গানাইজেশন (World meteorological organisation), ব্রিটেনের আবহাওয়া দফতর এবং ভারতীয় আবহাওয়া দফতর-সহ একাধিক সংস্থা সতর্ক করে জানিয়েছে, বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলের উত্তর ও মধ্যভাগের অধিকাংশ এবং দক্ষিণ ভারতের বিস্তীর্ণ অঞ্চলজুড়ে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

RELATED Articles

Leave a Comment