দক্ষিণবঙ্গে ছাতা হাতছাড়া করবেন না এখনই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতাসহ দক্ষিণবঙ্গের সব জেলায় আজ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বইতে পারে। তবে আপাতত দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।
উত্তরবঙ্গে কিন্তু ছবিটা একটু আলাদা। আগামী কয়েক দিনে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া আজ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি চলবে। কিছু জায়গায় ঝোড়ো হাওয়া বইবে, বাতাসের গতি ঘণ্টায় সর্বোচ্চ ৪০ কিমি পর্যন্ত যেতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া উত্তরবঙ্গের সব জেলায় আজ থেকে ১৪ অগাস্ট পর্যন্ত বৃষ্টি হবে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের কিছু অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারের কিছু জায়গায় আজ থেকে ১২ তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি নামতে পারে।
কলকাতার তাপমাত্রা শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা প্রায় ৩১ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন প্রায় ২৫ ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। বাতাসে আর্দ্রতা থাকবে খুব বেশি—সর্বাধিক ৯৫% ও ন্যূনতম ৮৫%।
আরও পড়ুনঃ RG KAR case : আরজি কর-কাণ্ডের বর্ষপূর্তিতে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষোভ, ৯ তারিখ নবান্ন অভিযানসহ বড়ো জনসমাবেশ!
তাপমাত্রার পরিবর্তন নেই গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তরবঙ্গ—দুই জায়গাতেই তাপমাত্রায় বড় কোনও পরিবর্তন হবে না।





