কুয়াশার চাদরে ঢাকা ভোর, আবহাওয়া কেমন থাকবে বড়দিন পর্যন্ত? জানুন আপডেট

সোমবার সকাল থেকেই কুয়াশা ঢাকা আকাশ। গত সপ্তাহের শনিবার দিনভর ঝিরিঝিরি বৃষ্টি ও দমকা পর রবিবার সকাল থেকেই দেখা মিলেছে রোদ ঝলমলে আকাশের। গোটা সপ্তাহভর কেমন থাকবে আবহাওয়া (Weather Update Today) ? জানুন বিস্তারিত আপডেট।

হাওয়া অফিস জানিয়েছে, কলকাতা ও তার পার্শ্ববর্তী এলাকায় আপাতত বৃষ্টির সম্ভবনা নেই। বৃষ্টির কারণে শীত শীত অনুভূত হলেও, ঠান্ডার মেয়াদ খুবই অল্প। রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি বেড়ে, জাঁকিয়ে শীতের সম্ভবনাকে নস্যাৎ করেছে।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, পশ্চিমীঝঞ্ঝার কারণে রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা অনেকটাই বেড়েছে। সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি বেশি।

চলতি সপ্তাহে বৃষ্টির কারণে শীতের অনুভূত হলেও তা দীর্ঘস্থায়ী নয়। আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাষা দিয়েছে, চলতি সপ্তাহে তাপমাত্রা খানিক বাড়তে পারে। রবিবার সকাল থেকে রোদ ঝলমলে আকাশ দেখা গেলেও, বেশ কয়েকটি জায়গায় ঘন কুয়াশার দাপট থাকবে।

আরও পড়ুনঃ কলেজ ক্যাম্পাসে দুই তরুণীর মারপিট ভাইরাল, হাস্যরস বা কিছু গম্ভীর?

কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তরবঙ্গের কয়েকটি জেলায় কুয়াশার কারণে দৃশ্যমানতা ৫০ মিটার পর্যন্ত কমতে পারে। বৃষ্টির সম্ভাবনা না থাকলেও রাজ্যের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে বড়দিনের আগে ফের তাপমাত্ৰা বাড়ার সম্ভবনা।

RELATED Articles