নন্দীগ্রাম থাকবে কার দখলে? দ্বিতীয় রাউন্ডে এগিয়ে থাকলেন কে? জানুন

আজ রাজ্যে চলছে ভোটগণনা। দীর্ঘ ৩৩দিনের ভোটের লড়াইয়ের পর আজ ফলাফলের দিন। দীর্ঘদিনের আক্রমণাত্মক প্রচার, পাল্টা আক্রমণ, রাজনৈতিক তরজা, সবকিছুর ফল মিলবে আজ। বুথ ফেরত সমীক্ষায় উঠে এসেছিল যে এই ভোটের লড়াইটা হবে প্রধানত তৃনমূল বনাম বিজেপি। এবার ভোটগণনাতেও সেই একই ছবি ধরা পড়ল।

এবারের নির্বাচনের মূল আকর্ষণ কেন্দ্র হল নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে লড়ছেন খোদ তৃনমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বিপক্ষে রয়েছেন তাঁরই এককালের সহযোদ্ধা শুভেন্দু অধিকারী। শুভেন্দু এর আগে বারবার বলে এসেছেন যে তিনি মমতাকে ৫০ হাজার ভোটে হারাবেন। তবে কী এবার সেই কথাই সত্যি হতে চলেছে?

হ্যাঁ, অন্তত আপাতত ফল তো তাই-ই বলছে। দ্বিতীয় রাউন্ডের গণনার পর দেখা গিয়েছে নন্দীগ্রামে এগিয়ে রয়েছেন শুভেন্দু অধিকারীই। প্রায় ৪,৫০০ ভোটে এগিয়ে তিনি। তবে আরও কয়েক রাউন্ড গণনা এখনও বাকী। শেষ পর্যন্ত জয়ের মুকুট তাঁর মাথায় উঠবে, তা শুধু সময়ের অপেক্ষা।

RELATED Articles