পরকীয়ায় লিপ্ত স্বামী, হোটেল রুমে হাতেনাতে ধরলেন স্ত্রী, রাস্তায় ফেলে হেলমেট দিয়ে উধম ধোলাই স্বামীর প্রেমিকাকে

সন্দেহ তাঁর আগের থেকেই ছিল। আর সেই সন্দেহের কারণেই স্বামীর পিছু করেছিলেন মহিলা। এক পরিচিত যুবককে সঙ্গে নিয়ে হানা দেন এক হোটেলে। সেখানেই হাতেনাতে ধরে ফেলেন স্বামী ও তার প্রেমিকাকে। এরপর যা হল, তা এখন নেট দুনিয়ায় চর্চার বিষয়।

ঘটনাটি ঘটেছে আসানসোলের বার্নপুর রোডে। সেখানকারই এক হোটেলে নিজের স্বামী মোহনলালকে তার প্রেমিকার সঙ্গে হোটেল রুমে হাতেনাতে ধরে ফেলেন এক মহিলা। এরপর দুজনকেই তুলে দেন পুলিশের হাতে। স্বামীর প্রেমিকাকে রাস্তায় ফেলে উধম ধোলাই দেন স্ত্রী। গতকাল, বৃহস্পতিবার এমনই এক ঘটনার সাক্ষী থাকল আসানসোলবাসী।

এই ঘটনার একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্বামীর প্রেমিকাকে মারতে মারতে পুলিশ স্টেশনে নিয়ে যাচ্ছেন ওই মহিলা। রাস্তায় ফেলে হেলমেট দিয়ে মাথায় আঘাত করেন ওই মহিলা। রাস্তায় ফেলে বেশ মারধর করেন তিনি। তবে এই ভিডিওর সত্যতা যাচাই করেনি খবর ২৪x৭।

ওই মহিলার স্বামী ও তার প্রেমিকা, দুজনকেই আটক করে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। এই ভিডিওতে দেখা যায় স্বামীর প্রেমিকাকে থানার চত্বরেও মারধর করেন ওই মহিলা। তার চুলের মুঠি ধরে রাস্তায় ফেলে মারেন মহিলা।

থানায় ঢোকার সময় পুলিশের উদ্দেশে ওই মহিলা বলেন, “আমার স্বামীর সঙ্গে রোজ হোটেলে যায় এই মহিলা”। মোহনলালের স্ত্রী যে যুবককে নিয়ে স্বামীকে পাকড়াও করতে হোটেল রুমে গিয়েছিলেন, তিনি মোহনলালের কলার টানতে টানতে থানায় নিয়ে যায়। তাকে বলতে শোনা যায়, “লজ্জা করে না, বাড়িতে বউ রেখে অন্য মহিলা নিয়ে হোটেলে যাচ্ছ”। এই ভিডিও শেয়ার হওয়ার সঙ্গে সঙ্গেই তুমুল ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

আরও অন্যান্য খবর