ভোটের ময়দানে জ্যোতিপ্রিয়কে ওপেন চ্যালেঞ্জ দিলীপের! বললেন ‘যেখানে দাঁড়াবে সেখানে হারাবো’

আসন্ন ভোটের উত্তাপ বেশ ভালোরকম টের পাচ্ছে বাংলা। শাসক-বিরোধী দুই পক্ষেই জোরকদমে চলছে প্রস্তুতি। হুমকি, আক্রমণ সবই চলছে পুরোদমে। এবার বঙ্গ বিজেপি সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh) নিশানায় পড়লেন রাজ্যের খাদ্যমন্ত্রী তথা উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক (Jyotipriya Mullick)।

তাঁকে সরাসরি আক্রমণ করে বসলেন দিলীপ ঘোষ। তবে হাতাহাতি নয়। নেহাতই বাক্ আক্রমণ।
সোমবার সকালে বারাসতে চা চক্রে যোগ দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক কে আক্রমণ করে দিলীপ ঘোষ বলেন, ‘যেখানে দাঁড়াবে সেখানে হারাবো জ্যোতিপ্রিয়কে।’ একই সঙ্গে তাঁকে বলতে শোনা যায়, ‘অনেকে ঠান্ডা ঘরে বসে ডায়লগ দেয়। রাস্তায় বেরোলে তো কাপড় খুলে নেবে লোকে। এই যে চাল চুরি হচ্ছে, দেড়শো ট্রাক গম যাচ্ছিল বাংলাদেশে, তার কাটমানি কার কাছে যায়। লোকজন জানে না? অনেক বোকা বানিয়েছেন’।

এরপরই বাপি বাড়ি যা স্টাইলে জ্যোতিপ্রিয় মল্লিককে সোজা বলে মাঠের বাইরে উড়িয়ে দেওয়ার কায়দায় চ্যালেঞ্জ ছুড়ে দিলীপ বলেন, ‘উনি কোথায় দাঁড়াবেন ঠিক করে নিন। গো হারা হারাবো দাঁড়িয়ে থেকে। আমি চ্যালেঞ্জ করে যাচ্ছি জ্যোতিপ্রিয়কে। যেখানে দাঁড়াবে সেখানে হারাবো আমি’।

আরও অন্যান্য খবর