তোমরা আমাকে আগামী বছর ভোটে জেতাও, আমি তোমাদেরকে সারাজীবন ফ্রিতে রেশন দেব! খানিকটা এরকম সুরেই একুশে জুলাই এর মঞ্চে থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে শুধু রেশন না, আগামী বছর বিধানসভা নির্বাচনে জিতলে শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থাও পশ্চিমবঙ্গবাসীদের জন্য বিনামূল্যে হয়ে যাবে এরকমটাই প্রতিশ্রুতি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়! যদিও শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থা আগে থেকেই মুখ্যমন্ত্রীর মতে রাজ্যে ফ্রি ছিল, তবুও মুখ্যমন্ত্রী আজকে পুনরায় সেই ঘোষণা করেছেন।
আর তার এই ঘোষণার পরেই রাজ্যজুড়ে পড়ে গেছে হাসির রোল, তাকে নিয়ে শুরু হয়েছে প্রচুর ট্রোল। নেট দুনিয়ায় “আমরা ভিক্ষা চাই না, আমরা চাকরি চাই দিদি”, এই মন্তব্যে ভরে গিয়েছে।
মঙ্গলবার ২১ শে জুলাই এর সমাবেশ মঞ্চ থেকে মমতা যখন ঘোষণা করলেন যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে জিতলে তিনি পশ্চিমবঙ্গবাসীকে আজীবন বিনামূল্যে রেশন দেবেন তখন অবাক হয়েছেন সকলেই।
বিরোধী শিবির বলতে শুরু করেছে যে, শেষ পর্যন্ত ক্ষমতায় টিকে থাকার জন্য বিনামূল্যে রেশন দেওয়ার লোভ দেখাচ্ছে রাজ্য সরকার! এর থেকে নীচ মানসিকতা আর কি হতে পারে? অনেকে এও বলছেন যে মমতা “ক্ষমতায় থাকলে” কথাটা উচ্চারণ করেছেন তার মানে তাঁর নিজেরও সন্দেহ আছে যে আগামী বছর তিনি ক্ষমতায় থাকবেন কিনা।
মমতা এদিন বলেছেন যে, করোনা পরিস্থিতির মধ্যে সবার আগে বিনামূল্যে রেশন দেওয়ার কথা ঘোষণা করেছে বাংলা। তারপর আমরা ঠিক করেছি আগামী ২১ শে মে পর্যন্ত বিনামূল্যে রেশন দেওয়া হবে। কিন্তু আমরা আগামী বছর ফিরে এলে সারাজীবন ফ্রিতে পশ্চিমবঙ্গবাসী রেশন পাবেন।
মমতার কথায়, তিনি অন্য জায়গা থেকে উপার্জন করবেন আর সেই উপার্জন তিনি দিয়ে দেবেন গরিব মানুষের মধ্যে। এটাই তাঁর সরকারের নীতি-আদর্শ।





