বিদায়বেলায় শীত! বাড়বে তাপমাত্রার পারদ, জানাল হাওয়া অফিস।

মাঘ মাস শেষ হতে চললেও কমেনি উত্তরে হাওয়ার দাপট। যার জেরে রাজ্যে তাপমাত্রা অনেকটাই নেমেছে। তবে বৃহস্পতিবার থেকে ফের তাপমাত্রা বাড়বে বলেই মনে করা হচ্ছে আবহাওয়া দপ্তর সূত্রে। ফলে আগামী সপ্তাহ থেকে শীতের বিদায় ঘণ্টা বাজতে পারে বলে আশা শহরবাসীর।

 

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩.৪ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে প্রায় ৪ ডিগ্রি কম। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস। তবে সন্ধ্যার পর হালকা শীতের আমেজ থাকলেও বৃহস্পতিবার থেকে শীতের দাপট কমতে শুরু করবে বলেই মনে করছেন আবহবিদরা। আগামী কয়েকদিন রাজ্যে কোনও বৃষ্টির সম্ভাবনাও নেই বলেও হাওয়া অফিস জানিয়েছে।

Khabor24x7

আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি। Email - [email protected]

আরও পড়ুন

আরও অন্যান্য খবর