চুরি করার অপবাদ দিয়ে মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি, নির্বাক দর্শক হয়ে দেখল সিভিক পুলিশ!

আর জি করের ঘটনার (R g kar medical College and hospital issue) মধ্যে একটার পর একটা যৌন হেনস্থার অভিযোগ উঠে আসছিল টলিউড (Tollywood) থেকে। তারই মধ্যে আর‌ও একবার উত্তাল হয়ে উঠল রাজ্য (West Bengal)।‌ এইবার সিভিক ভলেন্টিয়ারের সামনেই এক মহিলাকে গণপিটুনির অভিযোগ উঠল! হ্যাঁ চুরির অপবাদ দিয়ে সিভিক ভলেন্টিয়ারের সামনে এক মহিলাকে বিবস্ত্র করে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ!

এই ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে। সেখানে চুরির অপবাদ দিয়ে সিভিক ভলেন্টিয়ারের সামনে একজন মহিলাকে বিবস্ত্র করে মারধর করা হয়। একজন সিভিক ভলেন্টিয়ারের সামনে এই কাণ্ড কীভাবে ঘটানো হল তাই নিয়ে উঠছে প্রশ্ন! কেন সিভিক ভলেন্টিয়ার কোনরকম চেষ্টা করলেন না ঐ মহিলাকে বাঁচানোর সে বিষয়ে প্রশ্ন উঠছে! এই ঘটনায় পুলিশ এখন‌‌ও পর্যন্ত কাউকে গ্রেফতার করে নি। নির্যাতিতা ঐ মহিলা বলেন, বেশ কিছুদিন আগে তার প্রতিবেশী এক বৃদ্ধা সোনার হার চুরির অভিযোগ আনেন তার ওপর।

তিনি এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন এবং বলেন এই বিষয়ে কোন‌ওরকম অভিযোগ থাকলে যেন তারা পুলিশের দ্বারস্থ হয়। তার যা কিছু বলার সেটা পুলিশের সামনেই বলবেন তিনি। এরপর গত সোমবার ঐ মহিলাকে কিছু গ্রামবাসী এসে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। গ্রামের মধ্যেই গ্রামবাসীরা একটি সালিশি সভা বসান। সেখানে ঐ মহিলার বিরুদ্ধে গয়না চুরির অপবাদ দিয়ে তাকে বেধড়ক মারধর করা হয়।

মারধর করার ফলে মহিলার পোশাক পর্যন্ত খুলে যায়! সেই ঘটনার সময় পটাশপুর থানার একজন সিভিক ভলেন্টিয়ার সেখানে উপস্থিত ছিলেন। গ্রামবাসীদের নিরস্ত করবার জন্য সেই সিভিক ভলেন্টিয়ার কোন‌ও রকম পদক্ষেপ নেননি বলে অভিযোগ। টানা দু ঘন্টা ধরে মহিলার উপর নির্যাতন করা হয় বলে ঐ মহিলা অভিযোগ করেন। এরপর একপর্যায়ে মহিলা জ্ঞান হারালে তখন খবর গিয়ে পৌঁছায় পটাশপুর থানায়।

আরও পড়ুনঃ ‘কী লাভ হল এত নাটক করে…’, জুনিয়র চিকিৎসকদের আন্দোলনকে কটাক্ষ দিলীপের, পাল্টা কী জবাব দিলেন চিকিৎসকরা?

পটাশপুর থানা থেকে পুলিশ কর্মীরা এসে মহিলাকে উদ্ধার করেন ও প্রাথমিক স্থানীয় স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান এরপর তাকে সেখান থেকে বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গ্রামবাসীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেন পুলিশ। নির্যাতিতা ঐ মহিলা দাবি করেন তাকে বিনা কারণে এভাবে নির্যাতন করা হয়েছে, সোনার হারের বিষয়ে তিনি কিছুই জানেন না! একই সাথে তাকে বিবস্ত্র করে মারধর করা হলেও ভলেন্টিয়ার কোন পদক্ষেপ নেন নি বলে অভিযোগ করেন তিনি।

Sangita Chatterjee

আরও পড়ুন

RELATED Articles