দেশের অন্যান্য প্রান্তে ঠান্ডা এখনও থাকলেও, এবার যেনও বাংলার আবহাওয়া কিছুটা ভুতুড়ে। তাপমাত্রা এতটাই বেড়ে গেছে যে জানুয়ারি মাসেও পাখা চালাতে হচ্ছে। ঠান্ডা টা যেন ভোজবাজির মত উবে গেছে। কিন্তু তাতেও কুছ পরোয়া নেহি। ডিসেম্বর জানুয়ারি যে বাঙালির কাছে পিকনিকের মাস। গোটা বছর খুঁজেও এই আমেজ আসবেনা। আর তাই আহ্লাদী বাঙালি এই দুটি মাস চুটিয়ে উদযাপন করতে চায়।
শীতের দুপুর বা রাতে কান পাতলেই শোনা যায় গানের আওয়াজ, কোথাও জলসা তো কোথাও পিকনিক। ছোটবেলার বন্ধু বান্ধব বা পাড়ার, অফিসের পিকনিক মানেই নিখাদ মজা, হৈ হুল্লোড়, খাওয়া দাওয়া আর সঙ্গে একসঙ্গে মিলে নাচগান । কিন্তু আজকাল অনেক পিকনিকেই শালীনতা বজায় রাখতে পারেন না সদস্যরা । অনেক সময়ই দেখা যায়, বিকটভাবে মাইক বা ডিজে বাজিয়ে তুমুল নাচ হচ্ছে । সঙ্গে চলে পানীয়র ফোয়ারা ।
আর এবার ফেসবুকে ভাইরাল হওয়া একটি ভিডিও দেখে প্রায় তাজ্জব বনে গেছে নেটবাসী। সেখানে দেখা যাচ্ছে, একটি পিকনিকে প্রকাশ্যেই হাতে মদের গ্লাস ও মুখে সিগারেট নিয়ে নাচছেন পাড়ার মহিলারা । আর ফেসবুকের মতো জনপ্রিয় সোশ্যাল সাইটে এই ভিডিওটি পোস্ট হওয়ার মাত্রই দেদার ভাইরাল হয়েছে। দেখে নিন ভিডিওটি।





