ফেসবুকের প্রেমিককে বিয়ে করে ঘরে তুলেছে বউ, নাজেহাল স্বামীর অভিযোগে গ্রেফতার প্রেমিক

প্রেমিককে বিয়ে করে স্বামীর সঙ্গে এক ঘরেই সংসার শুরু করলেন এক মহিলা! যদিও তারপরে ঘটনা অন্য দিকে মোড় নেয়। স্বামী অভিযোগ করেন যে তার স্ত্রীর প্রেমিক ও স্ত্রী মিলে তার উপর মানসিক অত্যাচার করছে। বর্তমানে সেই প্রেমিকের ঠাঁই হয়েছে শ্রীঘরে।

গোটা ঘটনার সূত্রপাত ফেসবুক থেকে।‌ কোচবিহারের পরিতোষ মন্ডল এর সঙ্গে আলাপ হয় বেহালার শিশির বাগানের বাসিন্দা সোমা দাসের। সেই আলাপ প্রেমালাপে পরিণত হতে সময় লাগে না। প্রেমের জোয়ারে ভেসে কোচবিহার থেকে লকডাউন এর মধ্যেই সটান শিশির বাগানে হাজির হন পরিতোষ। কিন্তু সোমা এই ঘটনায় ঘাবড়ে যাননি। তিনি গত মঙ্গলবার কৌশিকী অমাবস্যার দিনে স্থানীয় মন্দিরে লুকিয়ে বিয়ে করে নেন পরিতোষকে। ‌এরপর তাকে নিজের বাড়িতে তোলেন। দুই স্বামীকে নিয়েই ওই মহিলা এক বাড়িতে থাকতে শুরু করেন বলে দাবি পাড়া প্রতিবেশীর।

behala wife marriage

এর মধ্যেই সোমার প্রথম স্বামী মনোজিৎ দাস থানায় অভিযোগ দায়ের করেন, প্রেমিকের সঙ্গে জোট বেঁধে তার উপর অত্যাচারও শুরু করেছেন সোমা। এই অভিযোগের ভিত্তিতে আজ সকালে পরিতোষ মন্ডলকে গ্রেফতার করেছে বেহালা থানার পুলিশ।

গোটা ঘটনায় হতবাক পাড়াপড়শিরা। সোমা ও মনোজিৎ এর একটি ১৬ বছরের ছেলেও আছে। বিয়ে করার পর প্রথম স্বামীর সঙ্গে দ্বিতীয় স্বামীকে নিয়ে একই ঘরে বসবাস করতে শুরু করেন সোমা। এতে বয়সন্ধির এই কিশোরটির ওপর কী মানসিক প্রভাব পড়তে চলেছে ভেবেই আঁতকে উঠেছেন সকলে।

RELATED Articles

Leave a Comment