নেশার টাকা নিয়ে অশান্তি, ছেলেকে বাঁশ দিয়ে পিটিয়ে মারল বাবা।

ছেলেকে বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে৷ এই ন‍্যাক্কারজনক ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের কান্দি পুরসভার ১১ নম্বর ওয়ার্ডের ঘটনা৷ মৃত যুবকের নাম ইমরান শেখ৷ বয়স ২২। ধৃতের নাম আল্লারাখা শেখ।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, নেশার টাকা নিয়ে পরিবারের অশান্তি লেগেই থাকত আর তা নিয়ে বেশ কিছু দিন ধরেই পরিবারের অশান্তি চলছিল৷ শুক্রবার বিকেলে বিবাদ চরমে ওঠে৷ ইমরানের সঙ্গে তাঁর বাবার বচসা বাঁধে৷ সেই সময়ই আল্লারাখা ছেলেকে বাঁশ দিয়ে পেটাতে শুরু করে৷ পিটিয়ে পিটিয়ে মেরে ফেলে ছেলেকে৷

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কান্দি থানার পুলিশ৷ পুলিশ পৌঁছে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে মর্গে পাঠিয়েছে পুলিশ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷ যদিও ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত বাবা আল্লাহরাখা শেখ। মাকে আটক করেছে পুলিশ।

RELATED Articles

Leave a Comment