পরকীয়ার জেরে স্বামী-প্রেমিক দুকূল হারা মহিলারাই, কেন পরকীয়ায় জড়ান মহিলারা, সমীক্ষায় উঠে এল চাঞ্চল্যকর তথ্য

পরকীয়ার  (extra marital affair) সম্পর্ক বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় মহিলাদের। নিজের ঘর সংসার ছেড়ে অন্য কারোর সাথে সংসার করার স্বপ্নে ঘর থেকে বেরিয়ে পড়েন। এমনই একজন নিশা বেগম। তিনি নিজের ছোট্ট সন্তানকে রেখে প্রেমিকের হাত ধরে পাড়ি দিয়েছিলেন নতুন সংসার গড়ার স্বপ্নে। তবে সংসার আর করা হয়নি তার। মাঝপথে নিশাকে একা রেখে পালিয়ে যান তার প্রেমিক। তিনি কি করবেন সেই চিন্তায় মগ্ন হয়ে যান। না পারছেন সংসারে ফিরে আসতে, না হল তার সংসার করা। দুকূল হারিয়ে সর্বহারা নিশা।

শুধু নিশা নয়, এমনই পরকীয়ায় (extra marital affair) জড়াচ্ছেন বহু মহিলা। বারো-পনেরো বছর ধরে সংসার করার পরেও অনেক মহিলাই জড়িয়ে পড়েন বিবাহবহির্ভূত সম্পর্কে (extra marital affair)। এমনকি প্রেমিক বা প্রেমিকার সাথে ঘনিষ্ঠও হয়েছেন।‌ আবার কখনো স্বামীর সাথে বিচ্ছেদ না চেয়েও চালিয়ে গেছেন পরকীয়া। আবার এমনও হয়েছে পরকীয়ার (extra marital affair) পাশাপাশি স্বামীর সঙ্গে সঙ্গে সম্পর্ক বজায় রেখে চলেছেন মহিলারা। সম্পর্ক রক্ষায় দুদিক তাই তাল মিলিয়ে চালিয়েছেন। ‌ বলা ভালো দু নৌকায় পা দিয়ে ঠিকই ব্যালেন্স করতে পেরেছেন।

বেশিরভাগ মহিলা এই এত সাবধানতা মানেন না পরকীয়ার (extra marital affair) সময়। বেশিরভাগ পরকীয়ার ক্ষেত্রে সাহসী পদক্ষেপ নিয়ে থাকেন মহিলারা। প্রেমিকের ভালোবাসার টানে স্বামীকে ছেড়ে এমনকি নিজের সন্তানকে ছেড়ে নতুন সংসারের উদ্দেশ্যে পাড়ি দেন তিনি। এসব ক্ষেত্রে সমস্যা হয় অনেক। মাঝপথে কখনো প্রেমিক হাত ছেড়েছে আবার কখনো দুকূল হারিয়েছে মহিলার।

সাইকোলজিকালি ভেবে দেখলে, প্রশ্ন হচ্ছে সমাজ এত পরকীয়ার (extra marital affair) পরিমাণ বেড়েছে কেন ?

ফ্লোরিডার বাসিন্দা পিয়াজা জেনিফার একটি সমজসেবী সংস্থা চলান। সম্প্রতি মহিলাদের বিবাহবহির্ভূত সম্পর্কের প্রবণতা বেড়ে যাওয়ার কারণ নিয়ে তিনি একটি সমীক্ষা করেন। সমীক্ষায় উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ‌নিজের নাম বলতে দ্বিধাবোধ করলেও নিজের পরকীয়াকে (extra marital affair) ফলাও করেছেন মহিলারা। নিজের সম্পর্কের ব্যাপারে স্বীকারোক্তি করেছেন তারা। বেশিরভাগ মহিলা জানিয়েছেন কখন যে অন্য পুরুষের প্রতি অনুভূতি গড়ে ওঠে তা বলা মুশকিল কারণ কোনও কারণ খুঁজে পাননি এখনো পর্যন্ত তারা।

আবার অনেকের ক্ষেত্রেই পরকীয়া (extra marital affair) জড়ানোর বেশ কয়েকটি কারণ উঠে এসেছে। সম্পর্কের টানা পড়েন শুরু হলেই নতুন সম্পর্কের খোঁজ শুরু করেন মহিলারা। সমীক্ষায় বারবার এই তথ্য উঠে এসেছে। স্বীকার করেছেন মহিলারা। আবার অনেকের ক্ষেত্রেই দীর্ঘদিন একই ব্যক্তির সংস্পর্শে থাকতে থাকতে একঘেয়েমি চলে আসে তাই নতুন অনুভূতির খোঁজেই পরকীয়ায় (extra marital affair) জড়িয়েছেন তারা। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে একজন পুরুষের সাথে নয় একাধিক পুরুষের সঙ্গে পরকীয়া সম্পর্ক রয়েছে মহিলাদের।

সোশ্যাল মিডিয়া বা অনলাইন রেটিং অ্যাপে প্রতিদিনই নতুন মানুষের সাথে আলাপ হচ্ছে। প্রথমে বন্ধুত্ব দিয়ে শুরু হলো পরে তা পরিণতি পাচ্ছে প্রেমে। প্রেমের টানেই সন্তানকে ছাড়তে দ্বিধাবোধ করছেন না মহিলারা। কোন পিছুটান থাকছে না সেসব ক্ষেত্রে।

RELATED Articles