‘মানুষ ভিখিরি নয়, সেটা এই জা’নো’য়া’র’রা জানে না’, লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বিতর্কিত মন্তব্য অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের, কাদের বললেন এমন কথা?

লোকসভা নির্বাচন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই বাড়ছে রাজনৈতিক উত্তাপও। নানান রাজনৈতিক দলের নেতারাই একে অপরকে শানাতে পিছপা হচ্ছেন না। একে অপরের দলকে কটাক্ষ করছেন কমবেশি সকলেই। আর এমন করতে গিয়েই বিতর্কে জড়াচ্ছেন রাজনৈতিক নেতানেত্রীরা। এবার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প নিয়ে রাজ্য সরকারকে আক্রমণ করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।

বিচারপতি পদ থেকে ইস্তফা দিয়ে রাজনীতির ময়দানে নেমেছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)।। বিজেপিতে যোগ দিয়ে প্রার্থী হয়েছেন লোকসভা নির্বাচনের জন্য। তমলুক আসন থেকে লড়ছেন তিনি। জোরকদমে শুরু করেছেন প্রচার। এর আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বিতর্কিত মন্তব্য করার জন্য শোকজ করা হয়েছিল তাঁকে। এবার ফের একবার রাজ্য সরকারকে কটাক্ষ করে বেফাঁস মন্তব্য করে বসলেন তিনি।

কী বললেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)।?

আজ, সোমবার তমলুকে প্রচারে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়(Abhijit Ganguly)।। সেখান থেকেই তিনি বলেন, “আমি গ্রামের মধ্যে দিয়ে যাওয়ার সময়ে দেখছিলাম, ছোট ছোট কিছু বাড়ি হয়েছে। হয়তো ইটের গাঁথনি হয়েছে, বাইরে প্লাস্টারিং হয়নি। কবে হবে কেউ জানে না। মানুষের এই শ্রমের দ্বারা উপার্জিত অর্থে ছোট্ট বাড়ি করা, একটা সংসার তৈরি করা, এসবের ওই চোর ছ্যাঁচোররা কোনও মূল্য দেয় না”।

এরপরই অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। বলেন, “শুধু আপনাদের বলবে হাজার টাকা দিয়ে দিচ্ছি লক্ষ্মীর ভাণ্ডারে, বারো’শ টাকা দিয়ে দিচ্ছি। এই জানোয়াররা এটা জানে না মানুষ ভিখিরি নয়। যে টাকা তোমরা দিচ্ছ লক্ষ্মীর ভাণ্ডারের নামে তা তোমাদের পৈতৃক সম্পত্তি নয়। এটা সরকারের উপার্জন করা করের টাকা যা সারা ভারত থেকে এসেছে। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের টাকা নয়। তোমরা এজন্য কোনও কৃতিত্ব দাবি করতে পারো না”।

প্রসঙ্গত, একুশের বিধানসভা নির্বাচনের আগে প্রতিশ্রুতি হিসেবে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রকল্পে রাজ্যের মহিলারা এই এপ্রিল মাস থেকে ১০০০ টাকা ও তফশিলি জাতির মহিলারা ১২০০ টাকা করে পাবেন। এই প্রকল্পের বাস্তবায়নকে হাতিয়ার করেই লোকসভা ভোটের প্রচার করছেন তৃণমূল নেতা। ফলে অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Abhijit Ganguly)। ‘জানোয়ার’ বলতে ঠিক কাদের বলতে চেয়েছেন, তা স্পষ্ট নয়।

এদিকে, অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Abhijit Ganguly)। এই মন্তব্যের প্রেক্ষিতে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ বলেন, “এতদিন যিনি ভদ্র মানুষের মুখোশ পরে বসেছিলেন, তাঁর কীসের মতো মুখটা দেখা যাচ্ছে সেটা বাংলার মানুষই বলতে পারবে”।

আরও অন্যান্য খবর