চলতি মাসেই রাশি পরিবর্তন করতে চলেছে গ্রহদের রাজা সূর্য। আগামী ১৩ এপ্রিল রাত ৮টা ৫১ মিনিটে মেষ রাশিতে গমন করবে সূর্য। তবে সূর্যের এই গমন বেশ কিছু রাশির জন্য নেতিবাচক প্রভাব ফেলবে। এই সময় ধৈর্যের অভাব ঘটবে কোনও কোনও রাশির। সম্পর্কের ক্ষেত্রেও এই গমন শুভ নয়। এই গমনের জেরে বেশ কিছু রাশির প্রেমের সম্পর্কে বাধা আসবে।
সেই রাশিগুলি কী কী, দেখে নেওয়া যাক-
মকর রাশি
সূর্যের এই গমনের সময় প্রেমের বিষয়ে খুব সতর্ক থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। সম্পর্কের সমস্যা অনেক বাড়বে। এই সময়ে মন হতাশায় ভরে যাবে এই রাশির জাতক-জাতিকাদের। এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গীর মধ্যে ভুল বোঝাবুঝি হতে পারে। র ফলে দুজনের মধ্যে দূরত্ব তৈরির সম্ভাবনা। দুজনেই ছোটখাটো বিষয়ে একে অপরের সঙ্গে ঝগড়া করতে পারেন।
বৃষ রাশি
প্রেম জীবনে খুব সতর্ক থাকতে হবে এই রাশির জাতক-জাতিকাদের। এই রাশির জাতক-জাতিকাদের সঙ্গীর মধ্যে সমস্যা দেখা দেবে এই সময়। সঙ্গীর মধ্যে তিক্ততা বাড়বে। এই রাশির লোকেরা তাদের অংশীদারদের উপর কর্তৃত্ব করার চেষ্টা করতে পারে। দুজনের মধ্যে পার্থক্য বাড়তে পারে এই সময়। পরিবার ও সঙ্গীর মধ্যে একজনকে বেছে নিতে হতে পারে এই রাশির জাতক-জাতিকাদের।
মীন রাশি
প্রেম জীবনেএ ক্ষেত্রে এই রাশির জাতক-জাতিকাদের উপে সূর্যের গমনের নেতিবাচক প্রভাব পড়বে। সঙ্গীর সঙ্গে তর্ক এতটাই বাড়তে পারে যে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হতে পারে। সম্পর্কের মধ্যে ভুল বোঝাবুঝির লক্ষণ রয়েছে এই রাশির জাতক-জাতিকাদের। এদের সম্পর্কের মধ্যে তিক্ততা আসার সম্ভাবনা। প্রেম জীবনে চলমান সমস্যার কারণে চাপও বাড়তে পারে এই রাশির জাতক-জাতিকাদের।





