এবারে এসি থেকে তৈরী হবে জ্বালানি তেল। নয়া আবিষ্কার বৈজ্ঞানিকদের।

এবারে পেট্রোল জাতীয় জ্বালানি তেল তৈরী করবে আপনারই ঘরের এসি। বৈজ্ঞানিকদের এই নয়া আবিষ্কার ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে বিদেশের এক নাম করা পত্রিকায়। তাতে বৈজ্ঞানিকরা দাবী জানিয়েছেন যে ঘরের এসি থেকে কিভাবে জ্বালানি তেল উৎপন্ন হবে তার সমস্ত প্রযুক্তিই আবিষ্কার করে ফেলেছেন তারা।

 

বৈজ্ঞানিকরা জানিয়েছেন যে এসি যে জল সংগ্রহ করে এখন পাইপ দিয়ে বাইরে বেড় করে দেয় সেই জল এবং বাতাসের কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন করা হবে এই জ্বালানি তেল। প্রথমে জল থেকে তড়িৎ বিশ্লেষণ করে জল ভেঙে তৈরী করা হবে হাইড্রোজেন। সেই হাইড্রোজেনের সঙ্গে এসি বাতাস থেকে কার্বন ডাই অক্সাইড শুষে নিয়ে অনুঘটকের উপস্থিতিতে বিক্রিয়া ঘটিয়ে উৎপন্ন করবে হাইড্রোকার্বন। যা ব্যবহার করা যাবে জ্বালানি তেল হিসেবে৷

উৎপন্ন এই তেল প্রত্যেকে মজুত করতে পারবে তাদের বাড়ির আশেপাশে তৈরী করা কোনো জ্বালানির ট্যাঙ্কিতে। তবে এসি দ্বারা এই পেট্রোল জাতীয় জ্বালানি তৈরীতে বর্তমানে যে এসি মেশিনগুলো রয়েছে তার সঙ্গে যুক্ত করতে হবে এক নতুন মেশিনের৷ পরিবেশ রক্ষায় এই পদ্ধতিতে অনেক সাহায্য হবে বলে মনে করছেন বৈজ্ঞানিকরা। কারণ এই সময় এসি ব্যবহার প্রচন্ড ভাবে বেড়েছে। যার দরুন যে পরিমাণ বিদ্যুৎ উৎপাদন করতে হয় তার ফলে দূষণ আরও দিন দিন বেড়ে যাচ্ছে। বায়ু থেকে অতিরিক্ত কার্বন ডাই অক্সাইড এসি শুষে নিলে তাতে পরিবেশ কিছুটা দূষণ মুক্ত বলে আশা করছেন বৈজ্ঞানিকরা। তাছাড়াও এতে জ্বালানির সমস্যাও মিটবে বলে আশাবাদী তারা। বলা বাহুল্য, বৈজ্ঞানিকদের এই আবিষ্কার এক অভিনব আবিষ্কার।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর