জিও এয়ারটেল ভোডাফোন ব্যর্থ! 197 টাকার প্ল্যানে পান পাঁচ মাসের ভ্যালিডিটি আর প্রতিদিন পান দু জিবি ডেটা আর আনলিমিটেড কলিং

গত বছর ডিসেম্বর মাসে রিলায়েন্স জিও এয়ারটেল থেকে ভোডাফোন আইডিয়া মত সংস্থাগুলি নিজেদের রিচার্জ প্ল্যানে প্রায় 20 থেকে 25 শতাংশ দাম বৃদ্ধি করেছে। যার ফলে অসুবিধায় পড়েছে সাধারণ মানুষ।একেকটি রিচার্জ প্ল্যানের প্রায় 40 থেকে 50 টাকা করে দাম বৃদ্ধি করা হয়েছে যা সাধারণ মানুষের মধ্যে তীব্র অসুবিধার সৃষ্টি করেছে।যদিও সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এখনো পর্যন্ত কোনো রকম দাম বাড়ায়নি‌ তাই অনেকেই এখন বেসরকারি টেলিকম সংস্থাগুলির সিম ছেড়ে বিএসএনএলের দিকে ঝুঁকছেন।

আজকে আপনাকে এমন একটি প্ল্যানের কথা জানানো হবে যা আপনার পক্ষে বেশ সুবিধার এবং যেখানে 200 টাকারও কম দামে আপনি পাঁচ মাসের ভ্যালিডিটি পাবেন। এটি হলো বিএসএনএলের 197 টাকার প্ল্যান।আপনি যদি দীর্ঘদিনের একটি ভ্যালিডিটি পেতে চান তাহলে এই প্ল্যানটি আপনি ইউজ করতে পারেন। 197 টাকার প্ল্যানে আপনি 150 দিনের ভ্যালিডিটি পাবেন।এর সাথে আপনি পাচ্ছেন দৈনিক দু জিবি ডেটা এবং বিভিন্ন নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এর সুবিধা।ডেটা লিমিট শেষ হওয়ার পরে, স্পিড কমে 40kbps হয় যাবে।

তবে, এই সুবিধা শুধুমাত্র প্রথম 18 দিনের জন্য উপলব্ধ। সুবিধাগুলি শেষ হয়ে গেলে, ইউজাররা ইন্টারনেট এবং কলিং সুবিধাগুলি চালিয়ে যাওয়ার জন্য একটি টপ-আপ প্ল্যান এবং ডেটা ভাউচার বেছে নিতে পারেন।

Khabor24x7 Desk

আরও পড়ুন

আরও অন্যান্য খবর