Hindu mythology: মহাবিশ্বে আবিষ্কৃত হলো ফুটন্ত সমুদ্রের গ্রহ। তাতে সমাধান হয়ে গেল হিন্দু পুরাণের (Hindu mythology) রহস্য। নাসার জেমস ওয়েব টেলিস্কোপ পৃথিবী থেকে সত্তর আলোকবর্ষ দূরে এমন এক গ্রহের সন্ধান পেয়েছে যার পুরোটাই ঢেকে রয়েছে একটা ফুটন্ত জলের সমুদ্রে। ভগবান শ্রী বিষ্ণু ও বরাহ অবতারকে নিয়ে বিস্তর হাসাহাসি করত সবাই। পুরান মতে অসুর হিরন্যক্ষ যখন মহাবিশ্বের কোন এক গভীর সমুদ্রে পৃথিবীকে ডুবিয়ে দিয়েছিল তখন শ্রী বিষ্ণুর বরাহ অবতারই পৃথিবীকে নিজের হাতে রক্ষা করেছিলেন।
এতদিন মহাবিশ্বের সমুদ্রের কথা অজানা ছিল সকলের কাছে। পৃথিবী ছাড়া কোথাও জলের অস্তিত্বই খুঁজে পাওয়া যায়নি। পুরাণে (Hindu mythology) বলা সবটাই মিথ্যে বলে প্রমাণিত হয়ে গেছিল। আজ থেকে কয়েক হাজার বছর আগে লেখা পুরাণের সেই গল্প কথাই ২০২৪ সালে দাঁড়িয়ে সত্যি প্রমাণিত হল এবার। নাসা জানিয়েছে মহাবিশ্বের সত্যিই এমন ফুটন্ত জলের গ্রহ রয়েছে। পৃথিবীর ব্যাসার্ধের প্রায় দ্বিগুণ।
পুরাণের (Hindu mythology) কাহিনী মতে, হিরণ্যক্ষ ও হিরণ্যকশিপু ওষুধ সাম্রাজ্যের দুই ভাই ছিলেন ভগবান ব্রহ্মার দুই ভক্ত। হিরণ্যক্ষ এর ব্রহ্মাভক্তি ছিল দেখার মতো। হিরণ্যক্ষ এর প্রার্থনায় খুশি হয়ে ভগবান ব্রহ্মা একটা বর দেন। সেই বর অনুযায়ী কোন ঐশ্বরিক কিংবা নশ্বর সত্তা হিরণ্যক্ষকে মারতে পারবে না। এই বর পাওয়ার পরেই শুরু হয় হিরণ্যক্ষ এর তান্ডব। হিরণ্যক্ষ একের পর এক দেবতার উপর আক্রমণ করা শুরু করেন। এমনকি ইন্দ্র দেবের রাজপ্রাসাদেও আঘাত হানে হিরণ্যক্ষ। সেই সময়ের সকল দেবতারা নিজেদের প্রাণ বাঁচাতে স্বর্গলোক ছেড়ে পৃথিবীতে এসে লুকানো শুরু করে।
হিরণ্যক্ষর কানে এসে খবর পৌঁছাতেই সে গোটা পৃথিবীকে লুকিয়ে আসে মহাবিশ্বে ভেসে থাকা কোন এক অতল সমুদ্রে। যাতে পৃথিবীতে লুকিয়ে থাকা দেবতারা সাধারণ মানুষ ওখানে আটকা পড়ে যান। এদিকে পৃথিবী তার ভারে অতল সমুদ্রে ডুবতে শুরু করে। পৃথিবীর এই অবস্থার খবর পৌঁছায় বিশ্রামরত শ্রী বিষ্ণুর কাছে। আর তারপরেই জন্ম নেয় শ্রী বিষ্ণুর তৃতীয় অবতার। অর্ধেক মানুষ ও অর্ধেক বরাহের মতো দেখতে অবতার হিন্দু পুরাণ (Hindu mythology) মতে বরাহ অবতার নামে প্রসিদ্ধ।
তারপর শ্রীবিষ্ণুর এই বরাহ অবতারের সঙ্গে হিরণ্যক্ষের যুদ্ধ হয়। বলা হয় এই যুদ্ধ নাকি এক হাজার বছর ধরে চলেছিল। তবে সেই যুদ্ধ হয়েছিল প্যারালাল ইউনিভার্সে। তাই সেখানে এক হাজার বছর পেরলেও আমাদের এখানে খুব কম সময় পেরিয়েছিল। ফলে যুদ্ধ শেষে হিরণ্যক্ষকে বধ করার পর বরাহ অবতার অতল সমুদ্র থেকে পৃথিবীকে বাঁচিয়ে তুলেছিলেন।
এতদিন পর্যন্ত বরাহ অবতারের এই কাহিনী (Hindu mythology) নিয়ে হাসি ঠাট্টা হয়েছে। আজ তো পৃথিবীকে ডুবিয়ে দিতে পারে এমন কোন সমুদ্রের খোঁজই পাইনি আধুনিক বিজ্ঞান। তবে চলতি বছর মার্চ মাসে নাসার জেমস ওয়েব টেলিস্কোপ দিয়ে ধরা পড়েছে সেই সামুদ্রিক গ্রহের অস্তিত্ব। গ্রহটির নাম দেওয়া হয়েছে TOI-270-D। যেখানে রয়েছে হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমন্ডল। সবচেয়ে চিত্রাকর্ষক বিষয়টি হল এই গ্রহটি জুড়ে বিস্তার করছে এক গভীর সমুদ্র।
যদি ধরেও নেওয়া হয় বরাহ অবতারের এই কাহিনী মনগড়া। তবে কয়েক হাজার বছর আগের লেখা হিন্দু পুরাণে (Hindu mythology) এই গ্রহের কথা কিভাবে অস্বীকার করবে। সে সময় ছিল না টেলিস্কোপ আধুনিক যন্ত্রপাতি। তবুও প্যারালাল ইউনিভার্স থেকে ট্রাইম ট্রাভেল, ব্ল্যাক হোল থেকে শুরু করে সমুদ্রের অস্তিত্ব এই সবকিছুর বর্ণনা রয়েছে হিন্দু পুরাণে (Hindu mythology)। সময় যত এগোচ্ছে বিজ্ঞান যত উন্নত হচ্ছে ততই সত্যি প্রমাণিত হচ্ছে হিন্দু পুরাণের (Hindu mythology) প্রত্যেকটি বর্ণনা।






