মাত্র ৪.১ সেন্টিমিটার উচ্চতা, রামনবমীতে বিশ্বের সবচেয়ে ছোট রামের মূর্তি বানিয়ে সকলকে তাক লাগালেন ওড়িশার শিল্পী

আজ রামনবমী। আর আজকের দিনেই বিশ্বের সবচেয়ে ছোট প্রভু রামের মূর্তি বানিয়ে সকলকে লাগালেন ওড়িশার শিল্পী সত্যনারায়ন মহারানা। ওড়িশার এলাকার বাসিন্দা তিনি। তাঁর দাবী, এটিই বিশ্বের সবচেয়ে ছোট কাঠের তৈরি ভগবান শ্রীরামের মূর্তি।

সত্যনারায়ণ মহারাণার মূর্তি তৈরি করা নিয়ে বিশেষ নামডাক রয়েছে ৷ এর পাশাপাশি তিনি একজন বালু-শিল্পীও ৷ রামনবমী উপলক্ষে রামের এই ছোট্ট মূর্তিটি বানিয়ে তিনি সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।সত্যনারায়ণবাবু সংবাদমাধ্যমকে জানান, মূর্তিটি তৈরি করতে তাঁর সময় লেগেছে মাত্র এক ঘণ্টা ৷ সবাইকে রামনবমীর শুভেচ্ছা জানিয়ে সত্যনারায়ণ বলেন, “করোনায় এ বছর সবাই বাড়িতেই থাকুন ৷ বাড়িতেই রামের পুজো করুন ৷ সুস্থ থাকুন ৷ বাড়ির বাইরে বেরোতে যাবেন না”।

সবচেয়ে ছোট মূর্তি তৈরি করা এটা অবশ্য তার প্রথমবার নয়। এর আগেও শিবরাত্রির দিন সবচেয়ে ছোট শিবের মূর্তি বানিয়ে চমক দিয়েছিলেন সত্যনারায়ন।পাথর ও কাঠ দিয়ে শিবের মূর্তি বানিয়ে ছিলেন তিনি। এই মূর্তির ১.৩ সেন্টিমিটার ছিল পাথরের ও ৫ মিলিমিটার ছিল কাঠের তৈরি।

এছাড়াও ৭ মিলিমিটারের পাথরের একটি শিবলিঙ্গও বানিয়েছিলেন সত্যনারায়ন।
প্রসঙ্গত, প্রাচীন ভারতের হিন্দু শাস্ত্র মতে, ভগবান বিষ্ণু যুগ যুগ ধরে এই বিশ্ব সংসারের রক্ষা করে আসছেন। নানা যুগে তিনি নানা রূপে আবির্ভুত হয়েছেন মর্তে। তাঁর অন্য একটি অবতার শ্রী রামচন্দ্র। এটি তাঁর সপ্তম অবতার। ত্রেতা যুগে রাম অযোধ্যার রাজা দশরথ ও রানি কৌশল্যার ঘরে আবির্ভুত হন তাদের প্রথম সন্তান রূপে। হিন্দু সমাজে ঘরে ঘরে এই রামনবমী দিনটি রামের জন্মতিথি হিসেবেই পালিত হয়ে থাকে।

RELATED Articles