নন্দীগ্রামে ভোটের দিন বয়াল বুথের সামনে সেই দৃশ্যটা বারবার যেন চোখের সামনে ভেসে ওঠে। তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের চোখে চোখ রেখে সেই খাকি উর্দি পরা তরুণ পুলিশ অফিসার বলেছিলেন, “উর্দিতে দাগ নেব না ম্যাডাম”। সেই নগেন্দ্র নাথ ত্রিপাঠীর মায়ের মৃত্যু হল করোনায়। নগেন্দ্র বাড়ি উত্তরপ্রদেশের গোরখপুর। তাঁর মা করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বুধবার সকালে তাঁর মৃত্যু হয়েছে।
তাহলে ভোটের দায়িত্বে কি হবে? নন্দীগ্রামে নগেন্দ্র নাথ ত্রিপাঠী কাজের প্রতি নিষ্ঠা ও কর্তব্যপরায়ণতা দেখে নির্বাচন কমিশন খুবই খুশি। তাই এবার তাকে পাঠানো হয়েছে বীরভূমে পুলিশ সুপার করে। শেষ দফায় ভোট হবে বীরভূমে। এই জায়গায় বিগত ভোটে তৃণমূল জেলা সভাপতি নানান বিতর্কমূলক মন্তব্য করে এসেছেন। এই কারণে নগেন্দ্রকে কমিশন বীরভূমের দায়িত্বে পাঠাতে বিরোধীরা কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলে ছিলেন।
আরও পড়ুন-ব্যাপক ঘাটতি অক্সিজেনের! উৎপাদন বাড়িয়ে কেন্দ্রকে সহায়তা করতে ময়দানে নামছে টাটা ও রিলায়েন্স গ্রুপ
এদিন মায়ের মৃত্যুর সংবাদ শোনার পর গোরখপুরে যাওয়ার সময় নগেন্দ্র নাথ ত্রিপাঠী বলেন, আগামীকাল মায়ের শেষকৃত্য সেরে, পরশুদিনই ফিরে আসবেন তিনি। ভোটের ডিউটি রয়েছে, তা তিনি কখনোই অবহেলা করতে পারবেন না।
আরও পড়ুন-বিরোধীরা কুপোকাত! কোভিড যোদ্ধাদের বীমার মেয়াদ বাড়াল মোদী সরকার
নগেন্দ্র’র কথায়, তাঁর মায়ের সেরকম শারীরিক কোনও অসুস্থতা ছিল না। সত্তর ছুঁইছুঁই ছিলেন তাঁর মা। করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। দুঃখ প্রকাশ করে নগেন্দ্র বলেন, তার মায়ের ইচ্ছা ছিল সোমনাথ ও দ্বারকা মন্দির দেখার। গত বছরই সেসব মাকে ঘুরিয়ে দেখিয়েছেন তিনি। ।এবারের ভোটে নগেন্দ্র নাথ ত্রিপাঠী বিশেষ নজর কেড়েছেন বাঙালির ঘরে ঘরে তার নাম পৌঁছেছে রাজ্য রাজনীতি যখন একাধিকবার পুলিশের রাজনীতিকরণের অভিযোগ ওঠে যখন পুলিশের বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ উঠেছে সেই সময় দাঁড়িয়ে নগেন্দ্রনাথ ত্রিপাঠীর মত একজন সৎ ও কর্তব্য পরায়ন পুলিশ অফিসারের নাম বাংলার জায়গায় জায়গায় ছড়িয়ে পড়েছে বীরভূমে অবাধ ও শান্তিপূর্ণ ভোট করাতে তিনি সফল হবেন বলে আশা করা যাচ্ছে।





