বজ্রপাতের জেরে নাকি তিনি দৃষ্টিশক্তি হারিয়েছিলেন। তবে চোখ থেকে আলো চলে গেলেও, এক অনন্য দিব্যদৃষ্টির অধিকারী হন যেন তিনি। পান এক অলৌকিক শক্তি যার জেরে ভবিষ্যৎ দেখার ক্ষমতা অর্জন করেন তিনি। সোভিয়েত ইউনিয়নের পতন থেকে শুরু করে আমেরিকায় ৯/১১ হামলা, চেরনোবিল দুর্ঘটনা, ব্রিটেনের রানি ডায়নার মৃত্যু সহ একাধিক গুরুত্বপূর্ণ ঘটনার পূর্বাভাস দিয়েছিলেন তিনি। ২০২৪ সাল নিয়ে ভয়ঙ্কর ভবিষ্যৎবাণী করে গিয়েছেন ২৭ বছর আগে প্রয়াত বুলগেরিয়ার প্রখ্যাত মহিলা বাবা ভাঙ্গা।
২০২৪ নিয়ে কী পূর্বাভাস দিয়েছেন তিনি?
২০২৪ নিয়ে বাবা ভাঙ্গার অন্যতম ভবিষ্যৎদ্বাণী ছিল রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর প্রাণঘাতী হামলার চেষ্টা করা হবে। আর সেই ঘটনায় তাঁর দেশেরই কোনও ব্যক্তি জড়িত থাকবেন। আগামী বছরে ইউরোপে সন্ত্রাসবাদী হামলার ঘটনা আরও বাড়বে বলেও জানিয়েছিলেন তিনি।
বাবা ভাঙ্গা এও বলে গিয়েছেন যে একটি ‘বড়’ দেশ বিপজ্জনক জৈব অস্ত্র তৈরি করবে। শুধু তাই-ই নয়, বিশ্ব আর্থিক সঙ্কটে ভুগবে। এমনটাও জানিয়ে গিয়েছিলেন বাবা ভাঙ্গা। তিনি ভবিষ্যৎবাণী করেছেন একাধিক বড় প্রাকৃতিক বিপর্যয়ের। বিশ্বাসীদের দাবী, ইন্টারনেটের বাড়বাড়ন্তের অনেক আগেই প্রয়াত হলেও সাইবার হামলার ভয়ঙ্কর রূপের কথা বলে গিয়েছিলেন বুলগেরিয়ার দুনিয়াখ্যাত মহিলা। আর আগামী বছর অর্থাৎ ২০২৪ সালেই ঘটবে এই সমস্ত ঘটনা।
২০২৪ নিয়ে ভালো ভবিষ্যৎবাণীও করেছেন বাবা ভাঙ্গা
২০২৪ সাল নিয়ে বাবা ভাঙ্গা যে ভালো ভবিষ্যৎবাণী করেছেন, তার মধ্যে অন্যতম ক্যানসার চিকিৎসার উন্নতি। বাবা ভাঙ্গার পূর্বাভাস, এই ২০২৪ সালেই ক্যানসার এবং অ্যালঝাইমারের মতো দুরারোগ্য ব্যাধির চিকিৎসার নতুন পদ্ধতি আবিষ্কার হবে। এছাড়াও কোয়ান্টাম কম্পিউটিংয়ে বড় ধরনের অগ্রগতির হবে বলেও জানিয়েছিলেন তিনি। আর মাস দেড়েক বাদেই নতুন বছর শুরু হবে। তখনই দেখা যাবে বাবা ভাঙ্গার এই ভবিষ্যৎবাণী কতটা সত্যি হয়!





