৬ জুলাই জন্মগ্রহণ করেন ফ্রিদা কালো ! আমাদের অনেকেরই নিজের জীবনের পরতে পরতে যে শিল্পীর বেদনাঘন জীবন এসে ছুঁয়ে ছুঁয়ে গেছে বারবার সেই প্রিয় শিল্পী ফ্রিদা কালোকে নিয়ে কিছু ব্যাক্ত করা কঠিন। জানার স্বল্পতাকে অতিক্রম করে আরো বেশী জানতে চাওয়ার আকাঙ্ক্ষায় কেটে যায় অনেকটা সময়! ফ্রিদা কালোকে বলা হয় বিংশ শতাব্দির সবচেয়ে বেদনালীন এক শিল্পী যিনি সৃষ্টি করেছেন এক জীবনমথিত বেদনাগাঁথার ধারাবাহিক ক্যানভাস। যাতে ঠাঁই পেয়েছে তার ছোট্ট বেলার নীল বাড়ী।
জন্মের পরে কঠিন ব্যাধি পলিও। ১৮ বছর বয়সে স্কুল বাসে ভয়াবহ এক্সিডেন্ট। হাসপাতাল, নার্স, তীব্র ব্যথা, সমস্ত শরীর জুড়ে বেদনার দুঃসহ নীল নির্যাস। মেক্সিকান বিপ্লব, মেক্সিকান শিল্প, প্রাচীন সভ্যতা,স্বামী দিয়েগো রিভেরা, সম্পর্কের টানাপোড়ন, প্রেম, বানর, গাছপালা, কন্টক, শেকড়বাকড়, রিবন, রঙিন গাউন, ফুল, লতাপাতা সর্বোপরি সন্তান ধারণের অক্ষমতার হতাশা ও অশ্রু। এর সকল কিছুই তাঁর ছবির প্রধান উপজীব্য। ফ্রিডার জন্মদিনে চিত্রশিল্পী সৌমিতা শ্রদ্ধার্ঘ প্রদান করলেন, ফ্রিডার অনবদ্য পোর্ট্রেটের মাধ্যমে। সৌমিতা একজন সফল সঙ্গীতশিল্পী হওয়ার পাশাপাশি অত্যন্ত জনপ্রিয় একজন চিত্রকর। সৌমিতা এর আগেও ফ্রিডার প্রতি তার শ্রদ্ধার্ঘ প্রদান করেন afflatus ছবির মাধ্যমে।

ছবির সমন্ধে শিল্পী বলেন “আমি ফ্রিডার জীবন ও শিল্প দারা ভীষন ভাবে অনুপ্রাণিত। ফ্রিডার জন্মদিনে দিয়েগো রিভেরার সাথে সম্পর্কের টানাপোড়ন ও তাঁর ইমোশনাল আত্মপ্রকাশ অসাধারণ। আমির ফ্রিডার মধ্যে রাঁধা ও রুক্মিনী দুজন দুজনকে খুঁজে পাই। ”
সৌমিতা প্রথম সারির জনপ্রিয় চিত্রশিল্পীদের মধ্যে নিজের স্হান করে নেওয়ার পাশাপাশি অত্যন্ত জনপ্রিয় একজন সঙ্গীত শিল্পী।





