কিছুদিন আগেই রাস্তাঘাটে যানবাহনের জরিমানা বাড়ানো হয়েছে। যানবাহন চালানোর সময় গুরুত্বপূর্ণ নথি এবং শংসাপত্র সহ নিরাপত্তার জন্য হেলমেট ও সিটবেল্ট থাকা জরুরি চালকের।
কর্তব্যরত পুলিশকর্মীরা সংশ্লিষ্ট গাড়ির কাগজপত্র এবং প্রয়োজনীয় নথি খতিয়ে দেখেন রাস্তায়। জানা গিয়েছে, এবার থেকে গাড়ির সঠিক পলিউশন সার্টিফিকেট না থাকলে ১০ হাজার টাকার জরিমানা এবং ৬ মাসের জেল পর্যন্ত হতে পারে। ইতিমধ্যেই, দিল্লি সরকার এই গাড়ির মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে শুরু করেছে।
পুলিশ জানিয়েছে, দিল্লিতে এমন ১৭ লক্ষ যানবাহন রয়েছে যাদের পলিউশন সার্টিফিকেট। সেই সমস্ত গাড়ির মালিকদের এসএমএস পাঠানো শুরু হয়েছে। সার্টিফিকেট ছাড়া ওই গাড়ি আবার রাস্তায় চলাচল করলে জরিমানা করা হবে।
মোটর ভেহিক্যাল অ্যাক্ট অনুযায়ী, পলিউশন সার্টিফিকেট ছাড়া গাড়ি চালালে ১০ হাজার টাকার জরিমানা অথবা ৬ মাসের জেল হতে পারে। এছাড়াও, একইসঙ্গে জেল এবং জরিমানাও হতে পারে।






