চলতি মাসে গুরু-চন্দ্র গজকেশরী যোগে তুমুল সৌভাগ্য! অর্থ ও সমৃদ্ধিতে পরিপূর্ণতা পাবেন এই পাঁচ রাশি

নতুন বছর পড়তে পাঁচ রাশির সৌভাগ্য খুলতে চলেছে। এই জানুয়ারি মাসে ১৮ ও ১৯ তারিখগুলি হতে চলেছে খুব বিশেষ। গজকেশরী রাজযোগ তৈরি হচ্ছে ১৮ এবং ১৯ জানুয়ারি যা শেষ হচ্ছে ২০ জানুয়ারি সকালে। এটিকে শুভ বলে মনে করা হয়। আর১৮ জানুয়ারি, চন্দ্র মেষ রাশিতে উপস্থিত হবে, বৃহস্পতি ইতিমধ্যে এই রাশিতে উপস্থিত রয়েছে। মেষ রাশিতে মিলন থাকবে ২০ জানুয়ারি সকাল ৮টা ৫৩ মিনিট পর্যন্ত চলবে। গজকেশরী যোগও থাকবে সেই সময় পর্যন্ত।

১৮ জানুয়ারি গঠিত হচ্ছে সর্বার্থ সিদ্ধি যোগ এবং সিদ্ধি যোগও। সাধ্য যোগ এবং রবি যোগ গঠিত হচ্ছে ১৯ জানুয়ারি। উভয় দিনেই শুভ যোগ তৈরি হচ্ছে, যাতে আপনি শুভ কাজ করতে পারেন। ১৮ এবং ১৯ জানুয়ারি গজকেশরী যোগে ভাগ্য খুলবে ৫ রাশির।

১) মেষ রাশি
গজকেশরী যোগে এই রাশির জাতকদের জন্য শুভ প্রমাণিত হবে। দুদিনেই আপনার ঘরে আনন্দ থাকবে। থাকবে মানসিক শান্তি। আপনি যে কাজই করুন না কেন, তাতেই আপনি সফল হবেন। ভাল খবর পাবেন শ্বশুরবাড়ির কাছ থেকে। আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। এতে আপনার আর্থিক অবস্থার উন্নতিও হবে। আগের থেকে আপনি বেশি টাকা আয় করতে পারবেন।

২) মিথুন রাশি
আপনাদের জন্য ১৮ এবং ১৯ জানুয়ারি উপকারী হতে চলেছে। আর্থিক দিক ও সামাজিক জীবনে আপনারা শক্তি পাবেন। আপনাদের যশ-খ্যাতি বাড়বে। জীবনে অর্থের আগমন ভালো হবে। আর আয় বৃদ্ধির কারণে অর্থের দুশ্চিন্তার অবসান হবে। নতুন উতস থেকে আর্থিক লাভ আসবে। কর্মরত ব্যক্তিরা লাভ পাবেন। পদোন্নতি বা
বেতন বৃদ্ধির সুবিধা পেতে পারবেন।

৩) কর্কট রাশি
এই রাশির জাতক জাতিকারা কর্মজীবনে সুবিধা পাবেন। যারা বর্তমানে চাকরি করছেন, উচ্চপদস্থ কর্মকর্তাদের আশীর্বাদ পাবেন তাঁরা। আর এতে আপনাদের বেতন ও পদ দুটোই বাড়তে পারে। এর কারণে বৃদ্ধি পাবে সম্মান ও সম্পদ। আপনাদের নতুন গাড়ি কেনার সম্ভাবনা রয়েছে। এই সময়ে আপনারা সরকারি সাহায্যের সুবিধা পেতে পারেন। আপনাদের পারিবারিক সুখ ও সুযোগ সুবিধার জন্য অর্থ ব্যয় হবে।

৪) তুলা রাশি
তুলা রাশির জাতক-জাতিকাদের জন্য ১৮ এবং ১৯ জানুয়ারি পরপর দুটি দিন আপনার জন্য আনন্দদায়ক। আপনাদের পরিবার এবং বন্ধুদের সাথে মজা করবেন। আপনাদের মানসিক চাপ উপশম হবে। আপনাদের জীবনে নতুন কারো সাথে হতে পারে, যা আপনাকে খুশি করবে।

আরও পড়ুনঃ বাংলাদেশে ফের এক গণ অভ্যুত্থান? ইউনুস সরকারকে ঘিরে জনতার তীব্র ক্ষোভ!

৫) বৃশ্চিক রাশি
এই রাশির জন্য এই দুই দিনে সাহস বৃদ্ধি পাবে। আপনারা শত্রুদের উপর কর্তৃত্ব করবেন। শত্রুদের সমস্ত চাল ব্যর্থ হবে। আপনাদের কর্মজীবনে সাফল্যের পর মন খুশি হবে। আপনাদের কর্মক্ষেত্রে সময় হবে অনুকূল। আপনারা সকলের সহযোগিতা পাবেন। হঠাৎ করে আটকে থাকা টাকা পেতে পারেন। এই রাশির জাতক জাতিকা দের মধ্যে ব্যবসায়ীরা বিপুল আর্থিক সুবিধা পেতে পারেন। আপনার স্বাস্থ্যও ভালো থাকবে।

RELATED Articles