খুবই সহজে বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু বেগুনি, দেখে নিন রেসিপি

উপকরণ
৩ জন
১টি মাঝারি সাইজের বেগুন
৫০ গ্রাম বেসন
৫০ গ্রাম চালের গুঁড়ো
স্বাদ অনুযায়ী নুন ও চিনি
১/২ চা চামচ লঙ্কাগুঁড়ো
১/৩ চা চামচ হলুদ গুঁড়ো
১/৩ চা চামচ কালো জিরে
১/২চা চামচ পোস্তদানা
১ চিমটে খাবার সোডা
১ কাপ সাদা তেল
ধাপ

  • বেগুন গুলো লম্বা লম্বা পাতলা পাতলা টুকরো করে নিতে হবে।

 

  • ব্যাটারের জন্য বেসন, চালের গুঁড়ো, নুন, চিনি,লংকা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কালোজিরে,পোস্ত এবং খাবার সোডা পরিমাণমতো জল দিয়ে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে।কড়াইতে তেল গরম করে সেখান থেকে এক চামচ গরম তেল এই ব্যাটারের সাথে ভাল করে মিশিয়ে নেবেন।
  • এবার বেগুনের টুকরোগুলো তে সামান্য নুন মাখিয়ে নিন এবং বেগুনগুলো ব্যাটারে চুবিয়ে ডুবো তেলে ভেজে তুলুন। বেগুনি ভাজার সময় গ্যাসের আঁচ মাঝারি থাকবে, দুই পিঠ বেশ লালচে হয়ে গেলে বেগুনি গুলো তুলে নিন। গরম গরম বেগুনি খিচুড়ি বা পোলাওয়ের সাথে জমে যাবে।
Khabor24x7 Desk

আরও পড়ুন

RELATED Articles