খেলরত্ন সম্মানে ভূষিত হলেন রোহিত শর্মা ভিনেশ ফোগাট সহ দেশের পাঁচ রত্ন

কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রক এই বছরের রাজীব গান্ধী খেলরত্ন পুরষ্কার সম্মান পাওয়ার জন্য ভারতের পাঁচ ক্রীড়াবিদকে আগেই মনোনীত করেছিল। এবার ২৯ আগস্ট গোটা দেশে জাতীয় ক্রীড়া দিবস পালনের দিনে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ভার্চুয়াল মাধ্যমে ক্রীড়া পুরষ্কার দিলেন। স্পোর্টস অ্যাওয়ার্ডের ইতিহাসে এই প্রথম কোনো অনুষ্টান না হয়ে ভার্চুয়াল মাধ্যমে দেশের ক্রীড়াবিদদের সম্মান জানানো হল।

আগে থেকে নাম ঘোষিত এই পাঁচ জন ক্রীড়াবিদ হলেন ভারতীয় ক্রিকেট দলের সহ অধিনায়ক রোহিত শর্মা, কুস্তিগীর ভিনেশ ফোগাট, টেবিল টেনিস তারকা মনিকা বাত্রা, মহিলা হকি দলের অধিনায়ক রাণী রামপাল এবং প্যারালিম্পিক্সে স্বর্নপদকজয়ী হাই জাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু।

২০১৯ সালে বিশ্বকাপের মঞ্চে পাঁচটি সেঞ্চুরির রেকর্ডও করেছেন রোহিত শর্মা। বলা বাহুল্য, এই পুরষ্কারের সম্মান পাওয়া রোহিত চতুর্থ ক্রিকেটার। এর আগে সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিং ধোনি এবং বিরাট কোহলি পেয়েছেন এই বিশেষ সম্মান। সেই সঙ্গে সম্মানিত হলেন অলিম্পিকে ব্যক্তিগত ইভেন্টে সোনা জয়ী তামিলনাড়ুর হাইজাম্পার মারিয়াপ্পান থাঙ্গাভেলু। দুর্ঘটনায় পা হারালেও হার মানার পাত্রী নন তিনি। ২০১৬ রিও ডি জেনেরিওতে প্যারালিম্পিক্সে পুরুষদের হাই জাম্প ইভেন্টে সোনা জেতেন থাঙ্গাভেলু।

গত বছর বিশ্ব কুস্তি চ্যাম্পিয়নশিপে ৫৩ কেজি বিভাগে ব্রোঞ্জ পদক জয়ী কুস্তিগীর ভিনেশ ফোগাট। ভারতীয় মহিলা হকি দলের অধিনায়ক রাণী রামপালও খেলরত্ন সম্মানে ভূষিত হলেন। এছাড়াও মহিলাদের টেবিল টেনিস সার্কিটে অতি পরিচিত নাম মনিকা বাত্রা। ২০১৮ এর কমনওয়েলথ গেমসে দুটি বিভাগে স্বর্নপদক সহ একটি ব্রোঞ্জ ও রুপোর পদক জিতেছিলেন মনিকা। হকির জাদুকর হিসাবে পরিচিত ধ্যানচাঁদের জন্মদিনে এই জাতীয় ক্রীড়া দিবস পালন করা হয়। এই বছর ভার্চুয়াল পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিতে পারেননি ক্রিকেটার রোহিত শর্মা এবং কুস্তিগীর ভিনেশ ফোগাট।

RELATED Articles

Leave a Comment