জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার আগেই মৃত্যু দ্রোণাচার্য প্রাপ্য কোচ পুরুষোত্তম রাইয়ের

দ্রোণাচার্য সম্মানে ভূষিত হলেও পুরস্কার আর গ্রহণ করার হল না অ্যাথলেটিক্স কোচ পুরুষোত্তম রাইয়ের। শনিবার জাতীয় ক্রীড়া দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার একদিন আগেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল ২০২০ সালের দ্রোণাচার্য পুরস্কার প্রাপ্য কোচের। জানা গিয়েছে, মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। শনিবারই রাষ্ট্রপতির সঙ্গে জাতীয় ক্রীড়া দিবসের ভার্চুয়াল পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা ছিল পুরষোত্তমের।

শুক্রবার হৃদরোগে আক্রান্ত হওয়ার আগে ভার্চুয়াল মাধ্যমে জাতীয় ক্রীড়া সম্মান প্রদান অনুষ্ঠানের মহড়াতেও অংশ নিয়েছিলেন তিনি। এই কোচের মৃত্যুর পর শোকপ্রকাশ করেছেন প্রাক্তন অলিম্পিয়ান লং জাম্পার অঞ্জু ববি জর্জ। তিনি বলেছেন, “এটা খুবই বেদনার যে পুরস্কার গ্রহণের ঠিক আগের দিন উনি চলে গেলেন।”

সার্ভিসেস, স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার কোচের পদের দায়িত্বেও ছিলেন পুরুষোত্তম রাই। তিনি ১৯৮৭ বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ, ১৯৮৮ এশিয়ান ট্র্যাক অ্যান্ড ফিল্ড চ্যাম্পিয়নশিপ এবং ১৯৯৯ সাফ গেমসে অংশগ্রহণকারী দেশের অ্যাথলিটদের প্রশিক্ষণের দায়িত্বে ছিলেন।

আরও অন্যান্য খবর