ক্যারিবিয়ানদের পরাজিত করে বিশ্বকাপের সেমিফাইনালে ভারত।

ক্যারিবিয়ানদের পরাজিত করে আজ সেমিফাইনালে নিজেদের জায়গা পাকা করে নিল ‘মেন ইন ব্লু’ বাহিনী৷ আজ বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজ-এর বিরুদ্ধে খেলতে নেমে সহজ জয় হাশিল করে ভারতীয় বাহিনী। ফলস্বরূপ ক্যারিবিয়ানদের বিশ্বকাপ থেকে ছুটি হয়ে গেলেও বিশ্বকাপ সেমিফাইনালে পৌঁছে গেলেন ক্যাপ্টেন কোহলির দল।

 

আজ টসে জিতে প্রথমে ব্যাটিং এর সিদ্ধান্ত নেন কোহলি। যদিও আজ ক্যারিবিয়ানদের বলিং এর সম্মুখে নিজেদের তেমন মেলে ধরতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা। ৫০ ওভারে ২৬৮ রানের সহজ ইনিংস ওয়েস্ট ইন্ডিজের সামনে রাখে ভারত। তবে তাতেই নাজেহাল অবস্থা হতে হয় ক্যারিবিয়ানদের। আজ ভারতের হয়ে ব্যাট করতে নেমে ১৮ রানেই আউট হন রোহিত শর্মা। যদিও সেই আউট ঘিরে রয়েছে বিতর্ক। এরপর ৬৪ বলে ৪৮ রান করে ফিরে যান রাহুল। ভারতের হয়ে হাফ সেঞ্চুরির কোটা টপকাতে পেরেছেন একমাত্র ক্যাপ্টেন কোহলি এবং ধোনি৷ বিরাট এদিন খেলতে নেমে ৮২ বলে করেন ৭২ রান। এরপর পরপর বিজয় শঙ্কর ১৪ রান, কেদার ৭ রান করে আউট হন৷ ৩৮ বলে ৪৬ রান করে কিছুটা খেলেন হার্দিক পান্ডিয়া৷ শেষে ধোনি ৫৬ রান করে অপরাজিত থাকেন। এই মোট ২৬৮ রানের ইনিংস ভারত সম্মুখে রাখে ওয়েস্ট ইন্ডিজের।

এরপর জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই মাত্র ছয় রান করে আউট হন গেইল। এরপর সাই হোপ আউট হন ৫ রান করেই। পুরাণ এবং অম্বরিস কিছুটা খেললেও ধারাবাহিক ভাবে ভারতীয় বলিং এর সম্মুখে অসহায় ভাবে উইকেট হারাতে থাকেন ক্যারিবিয়ানরা। পুরাণ ২৮, হেটমায়ার ১৮, হোল্ডার ৬ এভাবেই একে একে সবাই ফিরে যান সাজঘরে। শেষে ভারতীয় বলিং ঝড়ে ২৬৯ রান তাড়া করতে গিয়ে ১৪৩ রানেই অল আউট হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। আজকের বলিং এর নায়ক শামি নেন মোট ৪ টি উইকেট। এছাড়াও চাহল এবং বুমরাহ প্রত্যেকে ২ টি করে উইকেট নিয়েছেন৷ আজকের এই প্রত্যাশিত জয়ের ফলে এবারে বিশ্বকাপের সেমিফাইনালে পাকা জায়গা করে নিলো বিরাট কোহলির অপরাজিত ভারত৷

আরও অন্যান্য খবর