বিশ্বকাপ থেকে বিদায় ভারতের৷ ধোনি – জাদেজা লড়াই হলো বৃথা।

একেই বলে তীরে এসে তরী ডুবে যাওয়া। গ্রুপ লিগের ম্যাচগুলোতে নিজের গ্রুপের সর্ব্বোচ্চ স্কোর নিয়ে সেমিফাইনালে উঠেছিল ভারত। সেমিফাইনালে নিউজিল্যান্ডের সম্মুখীন হতে হয়েছিল ভারতকে। আর সেখানেই পুরোপুরি ভারতীয় ব্যাটিং লাইন ব্যার্থ হয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হলো ভারতকে।

 

গতকাল ৪৬.১ ওভারে ২১১ রান করে নিউজিল্যান্ড। এরপর বৃষ্টির জন্য গতকালের খেলা স্থগিত করে দেওয়া হয়। এরপর আজ রিজার্ভ ডে-তে ফের ৪৬.১ ওভার থেকে ব্যাট শুরু করে নিউজিল্যান্ড। ৫০ ওভার খেলে ২৩৯ রান করে ভারতকে ২৪০ রানের টার্গেট দেয় নিউজিল্যান্ড। এরপর জবাবে ব্যাট করতে নামে ভারতের ব্যাটিং লাইন ভেঙে পরে তাসের ঘরের মতো।

আজ ব্যাট করতে নেমে ১ রানেই আউট হয়ে যান বিশ্বকাপের অন্যতম সেরা ব্যাটসম্যান রোহিত শর্মা। এরপর ফের ১ রানেই আউট হয়ে ফেরেন বিরাট কোহলি। কিছুটা বলার মতো রান করেন পন্থ। ৩২ রান করেন তিনি৷ হার্দিক পান্ডিয়াও ফিরে যান ৩২ রান করে। এরপর লাগাম টেনে ধরেন ধোনি – জাদেজা জুটি। জদেজা এদিন দুর্দান্ত ইনিংস খেলে করেন ৭৭ রান। অপরদিকে ধোনি করেন ৫০ রান। ধোনি – জাদেজা জুটিই ফের খেলায় ফিরিয়ে আনে ভারতকে। কিন্তু মার্টিন গাপ্টিলের বলে ধোনি আউট হয়ে ফেরার সঙ্গে সঙ্গে ভারতের জয়ের আশা কার্যত শেষ হয়ে যায়। এরপর ২২১ রানের মধ্যেই অল আউট হয়ে যায় ভারত। মোট ১৮ রানে ভারতকে পরাজিত করে আজ বিশ্বকাপ ফাইনালে চলে যায় নিউজিল্যান্ড।

আরও অন্যান্য খবর