২০২৩ সালের বিশ্বকাপ আয়োজন হতে চলেছে ভারতে?

২০১৯ এর বিশ্বকাপ তার শেষলগ্নে এসে পৌঁছেছে। লর্ডসে আজ ফাইনালে মুখোমুখি ইংল্যান্ড এবং নিউজিল্যান্ড। ক্রিকেট বিশ্ব আজ পেতে চলেছে তাদের নয়া এক বিশ্বকাপ চ্যাম্পিয়ন। এরপর ফের অপেক্ষা চার বছরের৷ কিন্তু চার বছর পর ২০২৩ সালে বিশ্বকাপ অনুষ্ঠিত হতে চলেছে কোথায়?

 

এই প্রথমবার ২০২৩ সালে ভারত একক ভাবে আয়োজন করতে চলেছে বিশ্বকাপ ক্রিকেটের। ২০২৩ সালের বিশ্বকাপ আসর বসতে চলেছে ভারতের মাটিতেই। ২০২৩ সালের ১৩ তম ক্রিকেট বিশ্বকাপের আসর ভারতে শুরু হবে ৯ ফেব্রুয়ারি থেকে। ফাইনাল ম্যাচটি হবে ২৬ মার্চ। ২০২৩ সালের বিশ্বকাপও হবে ২০১৯ সালের ফর্ম্যাটেই। ১০ দল প্রত্যেকে প্রত্যেকের মুখোমুখি হবে।

এর পূর্বে ১৯৮৭ সালে ভারত এবং পাকিস্তান যুগ্মভাবে বিশ্বকাপ আয়োজন করেছিল। ১৯৯৬ সালে আয়োজন করেছিল ভারত – পাকিস্তান – শ্রীলঙ্কা। ২০১১ সালে ভারত – বাংলাদেশ – শ্রীলঙ্কাতে বসেছিল বিশ্বকাপের আসর। কিন্তু এই প্রথমবার ২০২৩ সালে একক ভাবে বিশ্বকাপ আয়োজন করতে চলেছে ভারত।

RELATED Articles

Leave a Comment