অনুশীলনে বিধ্বংসী মেজাজে রাসেল, শর্ট মেরে ভাঙলেন ক্যামেরার লেন্স

বুধবারই এই বছর আইপিএলে নিজেদের যাত্রা শুরু করবে কলকাতা নাইট রাইডার্স। গত বছরের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে খেলতে নামবে কেকেআর। আর কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানো ক্রিকেটার যার উপর সকলের নজর থাকবে তিনি হলেন ক্যারিবিয়ান অলরাউন্ডার বিগ-হিটার অ্যান্দ্রে রাসেল। ইতিমধ্যেই অনুশীলনে দারুন ছন্দে রয়েছেন রাসেল।

অনুশীলনে ব্যাটিং করতে গিয়ে ক্যামেরার লেন্স ভেঙে দিলেন রাসেল। বিগ হিট করে বোলারদের মাঠের বাইরে পাঠানো রাসেলের কাছে নতুন কিছু নয়। এইবারের আইপিএলেও যে সেই রকমই রাসেল ঝড় উঠতে চলেছে সেই বিষয়েই ইঙ্গিত দিলেন রাসেল। অনুশীলনে ভয়ঙ্কর মেজাজে ব্যাটিং করলেন তিনি। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল হয়েছে রাসেলের সেই ভিডিও।

https://twitter.com/KKRiders/status/1308080671487717388?s=20

রাসেলকে এমন বিধ্বংসী মেজাজে ব্যাটিং করতে দেখে উচ্ছ্বসিত কলকাতা নাইট রাইডার্স সমর্থকরা। তবে মুম্বইয়ের বিরুদ্ধে হেড টু হেড রেকর্ড খুবই খারাপ কলকাতার। সেই বিষয়টা একটু চিন্তায় রাখবে অধিনায়ক দীনেশ কার্তিক সহ গোটা টিম ম্যানেজমেন্টকে। যদিও পুরো শক্তিশালী দল নিয়ে তৈরি কেকেআর।

RELATED Articles

Leave a Comment