আইপিএলের আগে থ্রি ডি সিকিওরিটি বলয়ে সুরক্ষায় মোড়া ক্রিকেটারেরা

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের ছাড়পত্র পাওয়ার পর সংযুক্ত আরব আমিরশাহিতে আইপিএল ২০২০ আয়োজিত হচ্ছে তা প্রায় নিশ্চিত। এরই মধ্যে আবু ধাবিতে পৌঁছে গিয়েছে প্রায় সবকটি আইপিএল দল। কিন্তু আশঙ্কার খবর হল আমিরশাহিতে বাড়ছে করোনা সংক্রমণ। প্রতিনিয়ত দিনে ৩০০-৪০০ জন আক্রান্ত হচ্ছেন, যা আগের থেকে অনেক বেশি। ক্রিকেটার তথা ফ্রঞ্চাইজির অন্যান্য কর্তারা হোটেলের ঘরে কোয়ারান্টাইনে রয়েছেন।

কোনো বাইরের লোকেদের সঙ্গে সাক্ষাৎ করা যাবে না। তবে সুরক্ষা থাকছে আঁটোসাটো। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হবে আইপিএল-এর ত্রয়োদশ সংস্করণ। বিসিসিআইয়ের তরফ থেকে একটি পরিকল্পনা শেয়ার করা হয়েছিল আগেই। এই পরিকল্পনা মাফিক, বায়ো সিকিওর বুদবুদ অত্যাবশকীয়। ছয় দিনের কোয়ারান্টাইন পর্ব চলাকালীন পরীক্ষা করা হবে তিনবার।

লন্ডনের সংস্থা রিস্ট্রাটাকে সুরক্ষার দায়িত্ব দেওয়া হয়েছে। জানা গিয়েছে, ক্রিকেটারদের জন্য একটা ‘চিপ’ তারা সরবরাহ করবে, যাতে ক্রিকেটারদের গতিবিধির উপর নজর রাখবে। সেই সঙ্গে রয়েছে দুবাইয়ের একটা মেডিক্যাল সংস্থাও। ক্রিকেটারদের রাখা হবে থ্রি ডি সিকিওরিটি বলয়ে।

RELATED Articles

Leave a Comment