টিকটকে সেরা ওয়ার্নার, নিজেই ঘোষণা করলেন পুরস্কার

সম্প্রতি ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি দশকের সেরা খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেছেন। দশকের সেরা ক্রিকেটার হয়েছেন বর্তমান ভারত অধিনায়ক বিরাট কোহলি। এরই সঙ্গে আইসিসির সেরা টি- ২০ দলে জায়গা পেয়েছেন ডেভিড ওয়ার্নার। অস্ট্রেলিয় ওপেনার ওয়ার্নার সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয়। নিজের পরিবারের সঙ্গে নানান মজার পোস্ট করতে দেখা যায় তাকে।

এদিনও আইসিসির দশকের সেরা পুরস্কারের মতো নিজের ইনস্টাগ্রামে একটি পোস্ট করেছেন ওয়ার্নার। নিজেকে Male Tiktoker Of The Decade হিসেবে ঘোষণা করেছেন। সেই সঙ্গে ভারতীয় স্পিনার যুজবেন্দ্র চাহালেরও নাম নিয়েছেন তিনি। এই পোস্ট করে ওয়ার্নার লিখেছেন, “আপনাদের সমর্থনের জন্য অনেক ধন্যবাদ। আমার মনে হয় যুজবেন্দ্র চাহল ও আমি যুগ্ম বিজয়ী।

লকডাউন চলাকালীন ক্রিকেট বন্ধ থাকায় সোশ্যাল মিডিয়ায় একাধিক মজার Tiktok ভিডিও করতেন ওয়ার্নার। নিজের মেয়ে ও স্ত্রীর সঙ্গে টিকটকের নানান গানে নাচতেন তিনি। সেই সঙ্গে ওয়ার্নারের বলিউড প্রেমও দেখে গিয়েছে। কয়েকদিন আগে শাহরুখ খানের ভূমিকায় ও অমিতাভ বচ্চনেরও প্রতিচ্ছবি পোস্ট করেন ওয়ার্নার। রি-ফেস অ্যাপের মাধ্যমে তিনি নিজের মুখের জায়গায় এই দুজনের মুখ বসিয়েছেন।

 

View this post on Instagram

 

A post shared by David Warner (@davidwarner31)

আরও অন্যান্য খবর