ফের ২২ গজে দেখা যাবে শ্রীসন্থকে, সুযোগ পেলেন কেরল দলে

২০১৩ সালে আইপিএলে স্পট ফিক্সিং কাণ্ডে জড়িয়ে পড়ায় ক্রিকেট থেকে চিরকালের জন্য এস শ্রীসন্থকে নির্বাসন করেছিল ভারতীয় বোর্ড। সেই ঘটনায় ভারতীয় ক্রিকেটে আরও একবার নেমে এসেছিল ম্যাচ গড়াপেটার কালো ছায়া। যদিও তারপরে আদালতে মামলা করে তাতে জিতে যান তিনি।

এরপর আজীবনের সেই শাস্তি কমে যায়। সাত বছরের নির্বাসন কেটে গিয়েছিল আগেই। এবার সেই সাত বছর পর নির্বাসন কাটিয়ে ক্রিকেটে ফিরে আসতে চলেছেন এস শ্রীসন্থ। এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল কেরালা ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ)।

যদিও শ্রীসন্থের দলে সুযোগ পাওয়া একেবারেই সোজা ছিল না। আগে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হয় এই পেসারকে। তারপরই কেরলের সৈয়দ মুস্তাক আলী টি- ২০ দলে জায়গা পেলেন তিনি। করোনা আবহ কাটিয়ে আগামী ১০ জানুয়ারি থেকে ভারতে শুরু হচ্ছে ঘরোয়া ক্রিকেটের মরসুম।

RELATED Articles