- Home
- ক্রিকেট
- ইংল্যান্ডের সুইং-এ ফের পরাজিত ভারত। আপাতত ০-২।
খবর 24×7 নিউজ ডেস্ক, ১৩ আগস্ট ২০১৮
ইংল্যান্ড বনাম ভারতের চলছে পাঁচটি টেস্ট সিরিজ। যার প্রথম টেস্টে ইতিমধ্যেই পরাজিত হয়েছে ভারত। এবার লর্ডসেও ফের হারের মুখ দেখতে হলো কোহলিদের। আপাতত সিরিজে ০-২ তে পিছিয়ে ভারত। রবিবার টেস্ট ম্যাচের চতুর্থ দিনে ৩৯৬ রানে ইনিংস ডিক্লেয়ার করে দেয় ইংল্যান্ড। এরপর ভারত ব্যাট করতে নামলে ইংল্যান্ড বোলারদের সুইং-এর সামনে মুখ থুবরে পরে ভারতীয় ব্যাটিং। মাত্র ১৩০ রানেই দ্বিতীয় ইনিংস শেষ হয়ে যায় ভারতের। ফলে নিশ্চিত হয় পরাজয়।
এদিন ব্যাট করতে নেমে অশ্বিন আর হার্দিক ছাড়া আর কেউ সেভাবে আক্রমণের দিকেই যায়নি। ১৩০ রানের মধ্যে অশ্বিনের ৩৩ এবং হার্দিকের ২৬ বাদে আর বাকী সবাই কার্যত মাঠে এসেছেন আর ফিরে গেছেন। বিরাট কোহলি ১৭ রান করে ক্যাচ আউট হয়ে ফিরে যান। লর্ডসে ভারতের এহেন পরাজয়ে ক্ষুদ্ধ সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি জানান যে, অশ্বিন এবং হার্দিক ছাড়া আর কেউ আক্রমণে না যাওয়ার দরুনই এদিন সুযোগ পেয়ে যান ইংল্যান্ডের বোলাড়রা।
Khabor24x7
আমি শুভ, সঠিক খবর পরিবেশনের ইচ্ছায় হঠাৎই এই নিউজ পোর্টালটি শুরু করি। ধীরে ধীরে এরপর নিউজ পোর্টালটিতে আরও একাধিক ব্যাক্তি যুক্ত হন। এখন আমি নিউজ পোর্টালটির পরিচালনার দায়িত্বে রয়েছি। এছাড়াও বিনোদন, কর্মক্ষেত্র, এবং অফবিট বিভাগে লিখতে পছন্দ করি।
Email - [email protected]
আরও পড়ুনআরও অন্যান্য খবর