অনুষ্কাকে নিয়ে নো ট্রোল, নেটিজেনদের কাছে আর্জি সমর্থকদের

এই মুহুর্তে প্লে অফসে উঠে গেলেও সাম্প্রতিক ফর্ম একেবারেই ভালো নয় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের। গত চারটি ম্যাচ তারা পরাজয়ের মুখ দেখেছেন। প্রশ্ন উঠছে বিরাট কোহলির অধিনায়কত্ব ও আরসিবি টিম ম্যানেজমেন্টের প্রতি। কিন্তু এবার যাবতীয় ট্রোল গিয়ে পড়ছে বিরাট পত্নী অনুষ্কা শর্মার উপর।

গর্ভবতী হয়েও স্বামীর প্রতি সমর্থনে সুদুর সংযুক্ত আরব আমিরশাহী এসেছেন, কিন্তু এসেই ট্রোলের শিকার হতে হয় তাকে। আর এবার অনুষ্কার পাশে এসে দাঁড়াল তার ভক্তরা। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের প্রতি আবেদন জানিয়ে তারা বলেছেন যে এই গর্ভবতীর সময়ে যেন অনুষ্কার উপর কোনও ধরণের নেতিবাচকতা যেন না ছড়ানো হয়।

একজন আবার লিখেছেন, ‘ “Now please don’t say because #AnushkaSharma is pregnant so #ViratKohli is not playing well due to tensions and responsibilities of her pregnancy… Hope you don’t reach that level of #andhbhakthi.” অর্থাৎ এখন দয়া করে বলবেন না যেহেতু অনুষ্কা শর্মা প্রেগন্যান্ট তাই টেনশনে তিনি খেলতে পারছেন না৷ আশা করি আমরা অন্ধভক্তির এই লেভেলে পৌঁছে যাবেন না৷

RELATED Articles