আইপিএলের কমেন্ট্রিতে এসে প্রয়াত প্রাক্তন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ক্রিকেটার ডিন জোন্স

বিশ্ব ক্রিকেট আরও এক কিংবদন্তিকে হারালো। হঠাৎই হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার তথা ধারাভাষ্যকার ডিন জোন্স। কিংবদন্তি ডিন জোন্স আইপিএলে স্টার স্পোর্টস কমেন্ট্রির টিমের অংশ ছিলেন। ৫৯ বছর বয়সে তাঁর হঠাৎ প্রয়াণে অবাক ক্রিকেট বিশ্ব। ক্রিকেট জগতে শোকের ছায়া, ট্যুইট করে শোকবার্তা জানাচ্ছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞ ও ভারতীয় ক্রিকেটাররাও।

এদিন স্টার ইন্ডিয়া তাদের বিবৃতিতে জানিয়েছে, “হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়। আমরা তাঁর পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাই এবং এই কঠিন সময়ে তাদের সমর্থন করার জন্য প্রস্তুত থাকুন, প্রয়োজনীয় ব্যবস্থা করার জন্য আমরা অস্ট্রেলিয়ান হাই কমিশনের সাথে যোগাযোগ করছি।” অস্ট্রেলিয়ার হয়ে আন্তর্জাতিক কেরিয়ারে ৫২ টি টেস্ট এবং ১৬৪ টি ওয়ানডে খেলেছিলেন তিনি। আট বছরের কেরিয়ার ১৯৮৪ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত।

এর মধ্যে তিনি টেস্টে ১১ টি সেঞ্চুরি ও ১৪ টি হাফ-সেঞ্চুরির সাহায্যে ৪৬.৫৫ গড়ে ৩,৬৩১ রান করেছিলেন। ওয়ানডে ক্রিকেটে তাঁর ঝুলিতে ৬,০৬৮ রান রয়েছে এবং সাতটি সেঞ্চুরি ও ৪৬ টি হাফ সেঞ্চুরি। একই ভাবে প্রথম শ্রেণীর ক্রিকেটেও জোন্সের রেকর্ড ছিল নজরকাড়া। ২৪৫ টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে ৫৫.৮৮ গড়ে ৫৫.৮৮ গড়ে মোট ১৯,১৮৮ রান সংগ্রহ করেছেন তিনি, রয়েছে ৫৫ টি সেঞ্চুরি এবং ৮৮ টি হাফ-সেঞ্চুরি।

RELATED Articles

Leave a Comment