নিজের দাম অনুযায়ী খেলতে পারছেন না গ্লেন ম্যাক্সওয়েল, ট্রোলের বন্যা নেটিজেনদের

গতকাল মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ম্যাচে একেবারেই ভালো খেলতে পারেননি গ্লেন ম্যাক্সওয়েল। শুন্য রান করে তিনি আউট হন। পাশাপাশি এর আগেও অধিকাংশ ম্যাচে একেবারে ফ্লপ যাচ্ছেন অস্ট্রেলিয়ার এই অলরাউন্ডার। আর এই নিয়ে নেটিজেনদের ট্রোলের শিকার হচ্ছেন ম্যাক্সওয়েল।

আইপিএল এ এই মুহুর্তে সবথেকে মূল্যবান ক্রিকেটারদের একজন গ্লেন ম্যাক্সওয়েল। ১০ কোটি টাকা দিয়ে তাকে দলে রেখেছে কিংস ইলেভেন পাঞ্জাব। কিন্তু সেই অর্থ অনুযায়ী ব্যাটে ও বলে দুইতেই ফ্লপ ম্যাক্সওয়েল। আর এই নিয়ে একাধিক মিম তৈরি হয়ে শেয়ার হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।

https://twitter.com/_shortarmjab_/status/1317876293992550400?s=20

এবারের আইপিএল এ নয় ম্যাচে মাত্র ৫৮ রান করেছেন ম্যাক্সওয়েল। পাশাপাশি শেষবার ম্যাক্সওয়েল যখন ছয় মেরেছিলেন, সেই সময় দিল্লি ক্যাপিটালসের নাম ছিল দিল্লি ডেয়ারডেভিলস, এরকম টুইটও উঠে এসেছে।

https://twitter.com/bhogleharsha/status/1317893625406173187?s=20

https://twitter.com/153_Centurion/status/1317875993562943488?s=20

RELATED Articles