করোনা। ২০ পেরিয়ে ২১। মহামারীর সামনে কার্যত অসহায়ের মতো আত্মসমর্পণ করছে মানব সমাজ ভয়াবহ অবস্থা ভারতের প্রায় ভেঙে পড়ার মুখে স্বাস্থ্যব্যবস্থা। গত বছর করোনা আবহেই মে মাসে এক প্রবল ঘূর্ণিঝড় আমফানের মুখোমুখি হয়েছিল বাংলা। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় সেই ঝড়ে।
ভেঙে ছিল অজস্র গাছ, বাড়ি। ধ্বংস হয়ে গিয়েছিল সুন্দরবন। বিদ্যুৎ হীন, জল হীন দিন কাটিয়ে ছিল বাংলা। মারা গিয়েছিল বহু মানুষ। তারপর প্রায় গোটা একটা বছর কেটে গিয়েছে সেই দগদগে ঘা এখনও শুকায়নি। বিভিন্ন জায়গায় এখনও পড়ে উপরে যাওয়া গাছ। বিশেষ করে লন্ডভন্ড হয়ে গিয়েছিল দক্ষিন ২৪ পরগণা। সুন্দরবন অঞ্চল যে ক্ষতির সম্মুখীন হয়েছিল তা থেকে এখনও তারা এখনও পুরোপুরি বেরতে পারেনি।
চলতি বছরে এবার বাংলার জন্য এক মানবিক উদ্যোগ নিল শাহরুখ খানের মালিকানাধীন কলকাতা নাইট রাইডার্স দল। আমফান বিধস্ত সুন্দরবনে গাছ লাগানোর উদ্যোগ নিল কলকাতা নাইট রাইডার্স। প্রসঙ্গত আমফানে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়েছিল সুন্দরবনের ম্যানগ্রোভ অরণ্য। এই ম্যানগ্রোভ অরণ্যের কারণেই কলকাতা শহর একাধিক ভয়ানক ঘূর্ণিঝড়ের হাত থেকে বেঁচেছে। এবার সেই ম্যানগ্রোভকে তার পুরনো জায়গায় ফিরিয়ে আনতে ৫ হাজার গাছ লাগানোর উদ্যোগ নেওয়া হল কেকেআরের তরফে। এই বিশেষ উদ্যোগ নিলেন দলের মালকিন অন্যতম কর্ণধার জুহি চাওলা।
প্রসঙ্গত, এই ফ্র্যাঞ্জাইজি কয়েক বছর আগে ‘প্লান্ট আ সিক্স’ প্রকল্প চালু করেছিল। আইপিএলে কেকেআর দলের প্রত্যেক ক্রিকেটারের মারা প্রতিটা ছয়ের জন্য একটা করে চারা গাছ লাগানোর সিদ্ধান্ত নিয়েছিল তারা। এ বার ফের পরিবেশ বাঁচাতে গাছ লাগাতে এগিয়ে এল কলকাতার এই আইপিএল দলটি।
বিশ্ব বসুন্ধরা দিবসে কেকেআরের এক প্রতিনিধি দল পৌঁছায় পাথরপ্রতিমা ব্লকের বিভিন্ন জায়গায়। দলের সদস্য ছিলেন প্রাক্তন বিশ্ব সুন্দরী ঊষসী সেনগুপ্ত, সমাজ কর্মী ঊর্মি বসু, নিউ লাইট ও মীর ফাউন্ডেশনের সদস্যরা। তারা গ্রামবাসীদের মধ্যে চারাগাছ বিলি করেছেন। আমফানে ক্ষতিগ্রস্ত সুন্দরবনকে ফের স্বমহিমায় সাজাতেই এই উদ্যোগ।






