বহু প্রতীক্ষিত সেই টেস্ট সিরিজ, অস্ট্রেলিয়ার মাটিতে দুর্ধর্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ভারতের লড়াই, শুরু হবে পিঙ্ক বল টেস্ট দিয়ে। ক্রিকেট অস্ট্রেলিয়ার তরফ থেকে জানা গিয়েছে, ১৭-২১ ডিসেম্বর অ্যাডিলেড ওভালে হবে দিন রাতের টেস্ট ম্যাচ।
চার ম্যাচের এই টেস্ট সিরিজের বাকি তিনটি টেস্ট হবে মেলবোর্ন (২৬-৩০ ডিসেম্বর), সিডনি (৭-১১ জানুয়ারি) এবং ব্রিসবেনে (১৫-১৯ জানুয়ারি)
তবে অস্ট্রেলিয়া ও ভারতের ক্রিকেট সিরিজ শুরু হবে সীমিত ওভারের ক্রিকেট দিয়ে। ব্রিসবেনে তিনটি আন্তর্জাতিক ওয়ানডে এবং অ্যাডিলেডে তিনটি টি২০ ম্যাচের দ্বারা শুরু হবে ক্রিকেট মরশুম।





