অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের খেলোয়াড়দের ফিরিয়ে আনতে বিশেষ উদ্যোগ আইপিএল-এর ফ্র্যাঞ্চাইজিগুলির

আর কয়েক দিন বাদেই শুরু হবে আইপিএল। কিন্তু সংযুক্ত আরব আমিরশাহীতে হওয়া এই টুর্নামেন্টে শুরুর দিকে অনিশ্চিত থাকবেন একাধিক ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। এই মুহুর্তে ইংল্যান্ডে সিরিজ খেলছে এই দুই দেশের ক্রিকেটাররা। তাদের ফিরিয়ে আনতে এবার বিশেষ উদ্যোগ নিল আইপিএল-এর সাতটি ফ্র্যাঞ্চাইজি।

জানা গিয়েছে, সাতটি আইপিএল ফ্র্যাঞ্চাইজি মিলে প্রায় এক কোটি টাকার একটি চাটার্ড বিমান ভাড়া করেছে। সেই বিমানে করে ২২ জন খেলোয়াড়কে ইংল্যান্ড থেকে মরুশহরে আনা হবে। যাত্রাপথে জৈব সুরক্ষা বলয়ের সমস্ত নিয়ম মানা হবে, যাতে বলয় না ভাঙে। এর ফলে আলাদা করে ছয়দিন কোয়ারেন্টিনে থাকতে হবে না ক্রিকেটারদের।

আরও অন্যান্য খবর