ঋষভ পন্থের জন্য ক্রিকেট ছাড়ার কথা ভাবতে শুরু করেছিলেন জ্যাক লিচ

ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের প্রথম টেস্টের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে টিম ইন্ডিয়ার উইকেট কিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ ৮৮ বলে ৯১ রান করেছিলেন। এই সময়ে পন্থ ইংল্যান্ডের স্পিনার জ্যাক লিচের বলগুলি ভালোই চালাচ্ছিলেন, তার পরে লিচের আত্মবিশ্বাস এতটাই তলানিতে চলে যায় যে তিনি আবার ক্রিকেট খেলতে চান কিনা নিশ্চিত ছিলে না। প্রথমবারের মতো ভারত সফরে আসা এই বাঁহাতি স্পিনার প্রথম টেস্টের তৃতীয় দিনে পন্থের হাতে মারাত্মক মার খান। যদিও পরের দুই দিন তিনি দুর্দান্ত প্রত্যাবর্তন করেছিলেন এবং ইংল্যান্ডের জয়ে মূল ভূমিকা পালন করেছিলেন।

লিচ স্কাই স্পোর্টসে লিখেছেন, “এটি আমার প্রথম ভারত সফর এবং শুরুটা খুব কঠিন ছিল। প্রথম টেস্ট ম্যাচ চলাকালীন আমি জয়ের সময় অনেক ইমোশনাল ছিলাম এবং আমি মনে করি এই কারণেই আমরা ক্রিকেটকে এত ভালবাসি। তৃতীয় দিনে আট ওভারে ৭৭ রান দেওয়ার পরেও আমি নিশ্চিত ছিলাম না যে আমি আবার ক্রিকেট খেলতে চাই কিনা, তাই আমি সত্যিই গর্বিত যে আমি ফিরে এসে দলের জয়ে অবদান রাখতে পেরেছি।”

লিচ বলেছেন, “কে ভাবতে পারে যে এই খেলা আপনাকে এমন অনুভূতি দেবে যখন আমরা ম্যাচটি ২২৭ রানে জিতেছি।” লিচ উইকেটে ভারতীয় ওপেনার রোহিত শর্মার উইকেটও নিয়েছেন, এটি দুর্দান্ত বল ছিল যাতে ব্যাটসম্যানের কাছে কোনও উত্তর থাকে না। চতুর্থ দিনের শেষে আমি যে বলটি রোহিত শর্মাকে করেছিলাম, আমি আসন্ন ম্যাচগুলিতেও এটি মাথায় রাখব। আমার ভালো লেগেছিল তাঁর মতো একজন ব্যাটসম্যান এই রকম বলে আউট হওয়া।

RELATED Articles