বাবা হওয়ার সুখের থেকেও দেশকে এগিয়ে রাখলেন কোহলি

সদ্যই নিজেদের সন্তানের আসার খবর দিয়েছেন বিরাট কোহলি ও অনুষ্কা শর্মা। আগামী জানুয়ারি মাসে তাদের সন্তান আসার কথা থাকায় অনেকেই ভেবেছিলেন, আগামী ডিসেম্বরের অস্ট্রেলিয়া সিরিজ থেকে অব্যাহতি নেবেন তিনি। কিন্তু এবারও পরিবারের থেকে নিজের দেশকে এগিয়ে রাখলেন ভারত অধিনায়ক।

আগামী ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া সফরের জন্য বিসিসিআই-এর কাছে এখনও ছুটির আবেদন করেননি কোহলি। পরিস্থিতি এমনও হতে পারে যে সিরিজের মাঝপথ থেকেই ফিরতে হবে বিরাটকে। যদিও আপাতত এ নিয়ে কোনও কথাই বলেননি ক্যাপ্টেন কোহলি।

এর আগেও জাতীয় দলের জার্সি গায়ে চাপানোর দায়িত্ব ও তার মর্যাদার মূল্য তিনি বোঝেন। তাই তো বাবার মৃত্যুর পরও বিলম্ব না করে নেমে পড়েছিলেন বাইশ গজে।

RELATED Articles

Leave a Comment