রাজস্থানের বিরুদ্ধে জয় পেলেও অন্য দলের দিকে তাকিয়ে থাকতে হবে নাইটদের

মরণ-বাঁচন ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে দুবাইয়ের মাঠে মুখোমুখি হয়েছিল কলকাতা নাইট রাইডার্স দল। নীতীশ রানা আউট হয়ে যাওয়ার পর শুরুর দিকে পাওয়ার প্লে-তে ভালোই খেলছিল শুভমন গিল ও রাহুল ত্রিপাঠি। কিন্তু রাহুল তেওয়াটিয়া সেই পার্টনারশিপ ভেঙে দেন। এরপরই একের পর এক উইকেট পড়তে শুরু করে নাইটদের। ৯৯ রানে পাঁচ উইকেট হারায় দল, দীনেশ কার্তিক এদিনও ব্যাট হাতে ব্যর্থ।

কিন্তু মর্গ্যান ঝড়েই বোধহয় জেতা সম্ভব হল। ক্যাপ্টেনস নক খেললেন ইয়ন মর্গ্যান। মাত্র ৩৫ বলে ৬৮ রান করে নট আউট থেকে দলকে বড় স্কোরে দাড় করিয়ে মাঠ ছাড়লেন তিনি। ২০ ওভারে কলকাতা নাইট রাইডার্স করল ৭ উইকেটে ১৯১ রান। কিছুটা হলেও এদিন দেখা গেল রাসেল ঝড়। এতদিন পর দলের হয়ে মাঠে নেমে ১১ বলে ২৫ রান করলেন তিনি।

রান তাড়া করতে নেমে শুরু থেকেই উইকেট হারাতে থাকে রাজস্থান রয়্যালস। প্যাট কামিন্স এদিন শুরু থেকেই ভালো বোলিং করেছেন। চার ওভার বলে করে ৩৪ রান দিয়ে চার উইকেট তুলে নেন কামিন্স। যার মধ্যে রয়েছে গুরুত্বপূর্ণ স্কোকস ও স্মিথের উইকেট। যদিও দিল্লি ও ব্যাঙ্গালোরের নেট রান রেটের থেকে ভালো করার সুযোগ ছিল। কিন্তু সেই সুযোগ আর হল না। তাই ম্যাচ জিতেও থাকতে হবে অন্যের ভরসায়।

RELATED Articles