অবসর নিয়ে চিঠিতে রায়নাকে শুভেচ্ছাবার্তা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

গত স্বাধীনতা দিবসে প্রিয় বন্ধু ও সতীর্থ মহেন্দ্র সিং ধোনির সাথে অবসর নিয়েছিলেন ভারতীয় ক্রিকেটের তারকা সুরেশ রায়না। এরপর গোটা ক্রিকেট বিশ্ব থেকে তার প্রতি শুভেচ্ছাবার্তা আসে। কিন্তু সবথেকে বড় বার্তা আসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছ থেকে। ১৯ তারিখ একটি চিঠি দিয়ে রায়নাকে শুভেচ্ছাবার্তা জানান মোদী।

চিঠিতে তিনি লেখেন, ““আমি অবসর শব্দটা ব্যবহার করতে চাই না কারণ অবসর নেওয়ার ক্ষেত্রে তুমি এখনও খুবই জোয়ান এবং উদ্যমী।”

এরপর মোদী লেখেন, ““প্রজন্মের পর প্রজন্ম তোমায় শুধু একজন দারুণ ব্যাটসম্যান হিসেবে মনে রাখবে না, মনে রাখবে একজন প্রয়োজনীয় বোলার হিসেবে যে অধিনায়কের প্রয়োজনে এগিয়ে আসে। তোমার ফিল্ডিং সত্যিই উদ্দীপনা জোগায়।”

https://twitter.com/ImRaina/status/1296651450974498817?s=20

দুই পাতার এই দীর্ঘ চিঠিটি দেশের প্রধানমন্ত্রীর কাছ থেকে পেয়ে উচ্ছ্বসিত রায়না। নিজের টুইটারে রায়না লেখেন, “আমরা যখন খেলি, আমরা আমাদের দেশের জন্য ঘাম ও রক্ত ঝড়াই। দেশের মানুষের থেকে ভালোবাসা এবং দেশের প্রধানমন্ত্রীর থেকে এমন উৎসাহের থেকে বড় কিছুই নেই।”

RELATED Articles

Leave a Comment