প্রথম টি২০ ম্যাচে হেলমেটে আঘাত খেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। কিন্তু সেই সময় কোনও ডাক্তার আসেননি তাকে দেখতে। যদিও ম্যাচ বিরতিতে জানা যায়, কনকাশন সাবস্টিটিউট হিসেবে জাদেজার পরিবর্ত হিসেবে নামবেন যুজবেন্দ্র চাহাল। এবং নেমেই তিন উইকেট তুলে নেন এই তারকা স্পিনার।
কিন্তু অলরাউন্ডার জাদেজার যোগ্য পরিবর্ত কি লেগ স্পিনার চাহাল। এই নিয়ে প্রশ্ন তুললেন অস্ট্রেলিয়া দলের ক্রিকেটার মোজেস হেনরিকেস। তিনি বলেছেন, “আমার দৃষ্টিভঙ্গিতে, রবীন্দ্র জাদেজার যোগ্য পরিবর্ত হিসেবে কোনও অলরাউন্ডার কিংবা কোনও দুর্দান্ত ফিল্ডারকে আনা যেত। কিন্তু এমন একজন এসেছেন যিনি পুরোপুরি একজন বোলার এবং ১১ নম্বরে ব্যাট করেন দলের হয়ে। এটাই আমার দৃষ্টিভঙ্গি। আমি দেখতে চাই যে এটি একেবারে সঠিক যোগ্য পরিবর্তন কিনা।”
এরপর হেনরিকেস বলেন, “খেলোয়াড় হিসেবে আমাদের সব সময় এগিয়ে চলতে হবে। যখন একটি সিদ্ধান্ত নেওয়া হয়ে গিয়েছে তখন আপনাকে কেবল এগিয়ে যেতে হবে এবং সেই ম্যাচ জিততে হবে। যখন এই সিদ্ধান্ত নেওয়ার জন্য বিশেষজ্ঞরা রয়েছেন, এবং কোনও অনিশ্চয়তা নেই যে জাদেজা হেলমেটে আঘাত পেয়েছেন, তাই আমার দৃষ্টিভঙ্গিতে আমি সব সময় চাই যাতে সকলে নিজের সেরাটা দিক।”





