আসন্ন আইপিএল-এ প্রথম ম্যাচে ময়দানে নামবে মুম্বই ইন্ডিয়ান্স ও চেন্নাই সুপার কিংস। কিন্তু বর্তমানে দলের দুই অভিজ্ঞ ক্রিকেটারের অনুপস্থিতি, তার উপর দলের সেরা পেসার দীপক চাহার এই মুহুর্তে আইসোলেশনে বন্দী, সবমিলিয়ে চেন্নাই শিবির কিছুটা অপ্রস্তুত। কিন্তু তা সত্ত্বেও বড়সড় চ্যালেঞ্জ নিয়ে বসলেন মহেন্দ্র সিং ধোনি।
আইপিএল-এর চেয়ারম্যান ব্রিজেশ প্যাটেল যোগাযোগ করেছিল চেন্নাই সুপার কিংসের সাথে। আগামী ২৩ সেপ্টেম্বর তাদের প্রথম ম্যাচ করা যায় কিনা, সেই নিয়ে অপশন দিয়েছিলেন ব্রিজেশ। যদিও আইপিএল-এর সূচির সময় ফ্র্যাঞ্চাইজিগুলির সাথে আলোচনা করা হয় না।
কিন্তু সেই অপশন না নিয়ে মুম্বইয়ের বিরুদ্ধেই নিজেদের প্রথম ম্যাচ খেলতে চেয়েছেন মহেন্দ্র সিং ধোনি। এতেই বোঝায় নিজের দলের প্রতি কতটা বিশ্বাস রয়েছে অধিনায়কের।






