মিলল না বাংলাদেশ বোর্ডের ছাড়পত্র, কেকেআরের অফার থাকলেও আইপিএলে খেলবে না মুস্তাফিজুর

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরশাহিতে শুরু হতে চলেছে আইপিএলের ১৩ তম সংস্করণ। এই বছরের আইপিএলে (IPL 2020) কলকাতা নাইট রাইডার্স সহ রোহিত শর্মার মুম্বই ইন্ডিয়ান্স দলে খেলার সুযোগ ছিল বাংলাদেশের পেস বোলার মুস্তাফিজুর রহমানের (Mustafizur Rahman)। কিন্তু শেষ পর্যন্ত মিলল না বাংলাদেশ বোর্ডের ছাড়পত্র। আগামী ২৪ অক্টোবর থেকে শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন টেস্টের সিরিজে খেলতে নামছে বাংলাদেশ।

সেই কারণেই দলের গুরুত্বপূর্ণ পেসারকে নিয়ে কোনোরকম ঝুঁকি নিতে চায় না বাংলাদেশ। সেই কারণেই মুস্তাফিজুরকে NOC ‌দেয়নি বোর্ড। বলা বাহুল্য, ২০১৬ সাল থেকেই আইপিএলে (IPL 2020) খেলছেন মুস্তাফিজুর রহমান (Mustafizur Rahman)। ওই বছরের চ্যাম্পিয়ন দল সানরাইজার্স হায়দরাবাদের হয়ে বেশ সফল ছিলেন তিনি, ১৭ ম্যাচে ১৬টি উইকেট পেয়েছিলেন। হ্যারি গার্নি চোটগ্রস্ত হওয়ার কারণে মুস্তাফিজুরের কথা ভাবছিল কেকেআর ম্যানেজমেন্ট।

অন্যদিকে লাসিথ মালিঙ্গাও নিজেকে আইপিএল থেকে সরিয়ে নেওয়ায় মুম্বই ইন্ডিয়ান্সও চাইছিল মুস্তাফিজুর তাদের দলের যোগ দিক। কিন্তু সেই সব আশায় জল ঢালল বাংলাদেশ বোর্ড। ব্যক্তিগত কারণে অনেক ক্রিকেটারই এবার আইপিএল থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন। এই বিষয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক আধিকারিক জানান, “হ্যাঁ, মুস্তাফিজুরের কাছে আইপিএলে খেলার জন্য অফার এসেছিল। কিন্তু সামনেই আমাদের শ্রীলঙ্কা সফর রয়েছে, তাই তাঁকে NOC দেওয়া হয়নি।”

RELATED Articles

Leave a Comment