নিজের খারাপ পারফর্মেন্স সত্ত্বেও এমন কড়া বার্তা দিয়ে বসলেন পৃথ্বী শ

গত অ্যাডিলেড টেস্টে যে জঘন্য পারফর্মেন্স দেখিয়েছেন তরুণ ভারতীয় ওপেনার পৃথ্বী শ, তাতে আদৌ আগামী দিনে জাতীয় দলে সুযোগ পাবেন কিনা, সে নিয়ে সংশয় রয়েই গেল। কিন্তু যেভাবে সোশ্যাল মিডিয়ায় একের পর এক ট্রোল এবং সমালোচনার শিকার হচ্ছেন পৃথ্বী, তাতে এবার দিলেন কড়া জবাব।

 

নিজের ইনস্টাগ্রামের স্টোরিতে একটি ছবি ছেড়েছেন পৃথ্বী। যাতে লেখা, ‘If sometimes people demotivate you for something you try to do, that means you can do that but they can’t’। যার অর্থ হল, “যদি আপনি কিছু করার চেষ্টায় থাকেন আর তার জন্য মানুষ আপনাকে সমালোচনা করে, এর অর্থ হল আপনি সেটি পারবেন এবং বাকিরা পারবে না।”

 

নিজের খারাপ পারফর্মেন্স সত্ত্বেও এমন কড়া বার্তা দিয়ে বসলেন পৃথ্বী শ

 

গত ম্যাচে দুই ইনিংসে মিচেল স্টার্ক এবং প্যাট কামিন্সের দুর্দান্ত ডেলিভারিতে আউট হন পৃথ্বী। প্রথম ইনিংসে মাত্র দুই বল খেলে শূন্য, এবং দ্বিতীয় ইনিংসে চার বল খেলে মাত্র চার রান, এবং ফিল্ডিংয়ে মার্নাস লাবুশানের একটি সহজ ক্যাচ মিস করেছেন পৃথ্বী।

RELATED Articles